আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর আয়োজনে উপজেলার শ্রীউলা, কুল্যা, বড়দল ইউনিয়নের পর সোমবার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এই ক্যাম্পের সমাপনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। প্রকল্পের সিবিআর অফিসার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আশাশুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, সাংবাদিক বিএম আলাউদ্দীন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রকল্পের সিবিআর অফিসার করবী স্বর্ণকার প্রমুখ।
ক্যাম্প পরিচালনা করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর সিনিয়র অকুপিশনাল থেরাপিস্ট মোঃ শামীম রহমান।
মন্তব্য করুন