বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৯ জুন ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া

কয়রা (খুলনা) প্রতিনিধি: দুর্যোগপ্রবণ উপকূলীয় জনপদ খুলনার কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা জোরদারকরণে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কারিতাস বাংলাদেশ এর ডিআইডিআরএম কল প্রোগ্রামের উদ্যোগে এই মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।বিশেষ করে অংশগ্রহণকারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের আগাম সতর্কবার্তা প্রচার, আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা সম্পর্কে বাস্তবধর্মী অনুশীলন করেন।

শত শত মানুষ উপস্থিত হয়ে শিক্ষণীয় এই মাঠ মহড়াটি উপভোগ করেন। মাঠ মহড়ার পূর্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
সিবিএম গ্লোবালের বাংলাদেশ প্রতিনিধি তানজিনা সাইফুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানী শংকর মন্ডল, মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ার ম্যান বিভূতিভূষণ রায়। এতে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য মো নুরুল ইসলাম খোকা, আব্দুল মান্নান, মাসুম বিল্লাহ মিন্টু, সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন, কারিতাসের প্রতিনিধি এ্যানটনি পলক হালদার, এ্যাপেকস বডি সভাপতি শরিফুল ইসলাম মিল্টন, হাসিবুল হোসেন টুটুল , প্রতিবন্ধী সদস্য মান্দার গাইন, ইসমাইল হোসেন, মর্জিনা খাতুন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!