বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৯ জুন ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা

কয়রা (খুলনা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ ডিগ্রী মহাবিদ্যালয়ে ‘ভবিষ্যৎ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় প্রকৃতিই হোক অনুপ্রেরণার উৎস’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এনগেজ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় এই সভার আয়োজন করে।

সভায় গ্রাম সুশীল সমাজ সংগঠনের (সিএসও) সভা প্রধান ও প্রাক্তন ইউপি সদস্য রেনুকা সরদারের সভাপতিত্বে ও বারসিকের কর্মী মধুময় সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রাম সুশীল সমাজ সংগঠন (সিএসও) দলের সভা প্রধান দিপালী মুন্ডা, গ্রাম সিএসও দলের সদস্য সচিব নাজমুন নাহার বেগম, যুব প্রতিনিধি নয়ন মন্ডল, গ্রাম সিএসওর সদস্য রেক্সোনা বেগম, বিমল চন্দ্র সরকার, গ্রাম সিএসও’র সদস্য রেবা রানী সরকার, ফাতেমা খাতুন, বারসিক কর্মী বাবলু জোয়ারদার প্রমুখ।

বক্তারা বলেন, গাছ , ম্যানগ্রোভ বন, জলাশয় এগুলো প্রাকৃতিক কার্বন শোষক ও জলবায়ু রক্ষাকবচ। গাছ কাটা ও জলাভূমি ভরাট করে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও জলাভূমিতে বিষ প্রয়োগ করে মাছ শিকারসহ পরিবেশের ক্ষতি হয় এমন কার্যক্রম থেকে আমাদের বিরত থাকতে হবে।

বক্তারা আরো বলেন, উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনে সবথেকে ঝুঁকিপূর্ণ অঞ্চল। এখানে নদী ভাঙন, লবণাক্ততা, বজ্রপাত ও ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি। তাই পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে। সভায় বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার, নদী-খাল দখলমুক্ত রাখা এবং টেকসই জীবিকার উপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!