বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ জুলাই ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন খুলনায়, ম্যাচ শুরু বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সফরকারী দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল পাঁচটি ওয়ানডে ম্যাচ সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। দীর্ঘ বিরতির পর খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ দলের মধ্য দিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।

বুধবার (৫ জুলাই) দুপুরে খুলনার শহীদ শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে দুই দলের ক্যাপ্টেন ট্রফি উন্মোচন করেন।

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে। এর মধ্যে তিনটি হবে খুলনায় এবং বাকি দুটি রাজশাহীতে। এর মধ্য দিয়ে প্রায় পাঁচ বছরের অধিক সময়ের বিরতি কাটিয়ে খুলনার মাটিতে শুরু হচ্ছে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টায় একই মাঠে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এদিকে ৯ জুলাই খুলনায় দ্বিতীয় ওয়ানডে ও ১১ জুলাই তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ১২ জুন উভয়দল রাজশাহীর উদ্দেশ্যে সড়ক পথে খুলনা ছেড়ে যাবে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ দুই ওয়ানডে, ১৪ ও ১৭ জুলাই। পাঁচ ম্যাচের সফর শেষ করে দক্ষিণ আফ্রিকা যুবা দল বাংলাদেশ ছাড়বে ১৮ জুলাই।

শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ইনচার্জ মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজকে সামনে রেখে ভেন্যুর বিভিন্ন স্থানে সংস্কার করা হয়েছে। দর্শকদের জন্য উন্মুক্ত রাখা গ্যালারিতে নতুন করে রং করা হয়েছে। সংস্কার করা হয়েছে ড্রেসিং রুমসহ ভেন্যুর অন্যান্য বিভিন্ন স্থাপনাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১০

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১২

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৪

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৫

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৬

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৭

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৮

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

১৯

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২০
error: Content is protected !!