বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ জুন ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসের গোল উৎসবে বিধ্বস্ত সুইডেন

স্পোর্টস ডেস্ক: হিউস্টনে আক্রমণাত্মক ফুটবলের এক অনবদ্য প্রদর্শনী উপহার দিয়ে সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস। এই জয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে গেছে অরেঞ্জ বাহিনী, আর শেষ ষোলোয় ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল তারা।

ম্যাচের শুরু থেকেই সুইডেনের ওপর চাপ সৃষ্টি করে নেদারল্যান্ডস। সেই চাপের ফলও আসে দ্রুত। প্রথম ১৭ মিনিটের মধ্যেই জোড়া গোল করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ব্রায়ান ব্রব্বেই। তার দুই গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ডাচরা।

তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল সুইডেন। ইসাক ল্যাগারবিয়েলকের একটি হেড থেকে গোল এলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। বিরতির আগে কয়েকটি আক্রমণেও নেদারল্যান্ডসকে চাপে ফেলেছিল সুইডিশরা।

দ্বিতীয়ার্ধে অবশ্য আরও ভয়ংকর রূপে ফিরে আসে নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের অসাধারণ অ্যাসিস্ট থেকে সহজ ফিনিশে ব্যবধান ৩-০ করেন কোডি গাকপো। সাত মিনিটের মাথায় ক্রিসেনসিও সামারভিলের দারুণ সৃষ্টিশীলতায় নিজের দ্বিতীয় গোলও করেন গাকপো। ৪-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস।

সুইডেন কিছুটা আশা জাগায় ৫৯ মিনিটে অ্যান্থনি এলাঙ্গার পাল্টা আক্রমণ থেকে করা গোলে। তবে সেটিই ছিল তাদের একমাত্র সান্ত্বনা। ম্যাচের শেষ দিকে (৮৯ মিনিটে) সামারভিল নিজেও গোল করে নেদারল্যান্ডসের বড় জয় নিশ্চিত করেন।

পরিসংখ্যানও ডাচদের আধিপত্যের কথাই বলছে। পুরো ম্যাচজুড়েই বলের নিয়ন্ত্রণ, সুযোগ সৃষ্টি এবং আক্রমণের ধার—সব ক্ষেত্রেই এগিয়ে ছিল তারা।

নেদারল্যান্ডসের আক্রমণভাগে বিশেষভাবে উজ্জ্বল ছিলেন কোডি গাকপো (২ গোল, ১ অ্যাসিস্ট), ডেনজেল ডামফ্রিস (২ অ্যাসিস্ট), ক্রিসেনসিও সামারভিল (১ গোল, ১ অ্যাসিস্ট) এবং ব্রায়ান ব্রব্বেই (২ গোল)। চারজনের সম্মিলিত পারফরম্যান্সে সুইডেনের রক্ষণভাগ কার্যত অসহায় হয়ে পড়ে।

অন্যদিকে, প্রথম ম্যাচে তিউনিসিয়াকে একই ৫-১ ব্যবধানে হারিয়ে দারুণ অবস্থানে থাকা সুইডেনের জন্য এই পরাজয় বড় ধাক্কা। গোল ব্যবধানের সুবিধাও প্রায় পুরোপুরি হারিয়ে ফেলেছে তারা। ফলে শেষ গ্রুপ ম্যাচে জাপানের বিপক্ষে তাদের সামনে এখন কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

নেদারল্যান্ডসের শেষ গ্রুপ ম্যাচ তিউনিসিয়ার বিপক্ষে। বর্তমান ফর্ম বিবেচনায় সেই ম্যাচে পয়েন্ট পেলেই নকআউট পর্বের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে কমলা বাহিনীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

২

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৩

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৪

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৫

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৬

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৭

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৮

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৯

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১০

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১২

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৩

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৪

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৫

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৬

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৭

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

২০