বাংলাদেশ, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ জুলাই ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনায় বিসিবি

ডেস্ক রিপোর্ট: আগামী বছরের এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে মিরপুর, চট্টগ্রাম ও সিলেটকে বিবেচনায় রাখা হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।

টুর্নামেন্টটি আগামী বছরের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়োজক হিসেবে বাংলাদেশের নাম প্রায় নিশ্চিত হলেও আনুষ্ঠানিক সূচি ও ভেন্যু এখনো ঘোষণা করেনি এসিসি।

মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ জানান, সম্ভাব্য ভেন্যু হিসেবে দেশের তিনটি নিয়মিত আন্তর্জাতিক স্টেডিয়ামই বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, ‘আমরা মিরপুর, চট্টগ্রাম এবং সিলেট—আমাদের যে আন্তর্জাতিক ভেন্যুগুলো রয়েছে, সেগুলো নিয়েই ভাবছি। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। ইনশাআল্লাহ আগামী বছরের এশিয়া কাপ বাংলাদেশে হলে দর্শকরা সুন্দর একটি আয়োজন দেখতে পাবেন।’

তিনি আরও জানান, প্রস্তাবিত ভেন্যুগুলো সম্পর্কে বিসিবির কাছে বিস্তারিত তথ্য চেয়েছে এসিসি। সেই তথ্য পাঠানোর কাজ চলছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই ভেন্যু চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে।

প্রায় ১১ বছর পর আবারও এশিয়া কাপ আয়োজনের সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে আশাবাদ ব্যক্ত করে সাঈদ ইব্রাহিম আহমেদ বলেন, ‘এত বছর পর এশিয়া কাপ আবার বাংলাদেশে ফিরছে। আমরা চাই দর্শক ও ক্রিকেটপ্রেমীদের জন্য একটি সফল ও মানসম্মত টুর্নামেন্ট আয়োজন করতে।’

তিনি যোগ করেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। এখন শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার বিষয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁধ কেটে নাইন্টি পাইপ স্থাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

এইচএসসি পরীক্ষা: ১৭ জেলার জন্য বিশেষ নির্দেশনা

মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ীদের ৩ দিনের আল্টিমেটাম

চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী

৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে বলল ইসি

শ্যামনগরে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে যে দলকে চান স্কালোনি

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই জন গ্রেপ্তার

সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ

৩ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনায় বিসিবি

১০

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, সম্ভাব্য একাদশ ঘোষণা

১১

এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

১২

শিশু মাহফুজ হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড দুইজনের যাবজ্জীবন

১৩

যত্রতত্র নাইন্টি পাইপ স্থাপন, ঝুঁকিতে হাজার কো‌টি টাকার প্রকল্প!

১৪

রাতের মধ্যে খুলনাসহ যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে প্রবল ঝড়, সতর্কতা জারি

১৫

তালায় নারী সমাবেশ: বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৬

সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে একগুচ্ছ পদক্ষেপ

১৭

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৯ পুলিশ নিহত

১৮

না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

২০
error: Content is protected !!