বাংলাদেশ, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৭ জুলাই ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ীদের ৩ দিনের আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৭ জুলায়) সকালে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির নেতা নেসারুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলাম, চালতেতলা বাজার সমিতির সহসভাপতি মনিরুজ্জামান (মাস্টার) ও ইসমাইল হোসেন। এ ছাড়া যুবসমাজের প্রতিনিধি মো. গোলাম কবির ও শরিফুল ইসলামসহ ছাত্রদলের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

সভাপতির সমাপনী বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্দেশে তিন দিনের আল্টিমেটাম দেন। তিনি বলেন, শুক্রবারের মধ্যে এলাকা ত্যাগ করতে হবে। অন্যথায় ওই দিন জুমার নামাজের পর ওয়ার্ডের সব মসজিদ থেকে সচেতন জনগণকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলী ঠেকাতে যা করলেন আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব

কোয়ার্টার ফাইনালের জন্য চূড়ান্ত ৬ দল, কে কার প্রতিপক্ষ?

বাঁধ কেটে নাইন্টি পাইপ স্থাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ

এইচএসসি পরীক্ষা: ১৭ জেলার জন্য বিশেষ নির্দেশনা

মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ীদের ৩ দিনের আল্টিমেটাম

চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী

৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে বলল ইসি

শ্যামনগরে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে যে দলকে চান স্কালোনি

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই জন গ্রেপ্তার

১০

সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ

১১

৩ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনায় বিসিবি

১২

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, সম্ভাব্য একাদশ ঘোষণা

১৩

এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

১৪

শিশু মাহফুজ হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড দুইজনের যাবজ্জীবন

১৫

যত্রতত্র নাইন্টি পাইপ স্থাপন, ঝুঁকিতে হাজার কো‌টি টাকার প্রকল্প!

১৬

রাতের মধ্যে খুলনাসহ যেসব অঞ্চলে তাণ্ডব চালাবে প্রবল ঝড়, সতর্কতা জারি

১৭

তালায় নারী সমাবেশ: বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৮

সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে একগুচ্ছ পদক্ষেপ

১৯

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৯ পুলিশ নিহত

২০
error: Content is protected !!