বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
২৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৯ জুলাই ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় টানা ৫ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় টানা ৫ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্নচাপের প্রভাবে গত ৫ জুলাই থেকে উপকূলজুড়ে বৃষ্টি শুরু হয়।বৃহস্পতিবারও যা অব্যাহত ছিল। টানা বৃষ্টিতে ভ্যাপসা গরম বা উষ্ণতা কমলেও নিম্নাঞ্চল ও রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় জন দুর্ভোগ যেমন বেড়েছে, তেমনি বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

জানা গেছে, ‎টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে চিরচেনা রাস্তাঘাট ও বাজারগুলোতে মানুষের উপস্থিতি অনেক কম।

‎এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালক, ক্ষেতে কাজ করা শ্রমিক ও মৎস্যজীবীসহ দৈনিক আয়ের ওপর নির্ভরশীল নিম্ন আয়ের মানুষ।

‎বৃষ্টির কারণে ক্ষেত খামার এবং সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ফলে দিনমজুর পরিবারগুলো চরম দুর্ভোগে রয়েছেন।

সরল গ্রামের দিনমজুর কবিরুল বলেন, টানা বৃষ্টির কারণে গত ৫ দিন কোথাও কাজে যেতে পারিনি। কিভাবে বাজার করবো এনিয়ে দুশ্চিন্তায় আছি।

রাস্তায় যাত্রী না থাকায় দিনভর ভিজেও কাঙ্ক্ষিত উপার্জনের দেখা মিলছে না বলে জানান ভ্যান চালক সবির।

কাঁচা রাস্তাগুলো কাঁদামগ্ন হয়ে যাওয়ায় স্কুল কলেজে যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থী স্বপ্না।

‎বৈরী আবহাওয়ার কারণে নদী ও মৎস্য ঘেরগুলোতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

শ্রমিক নাজমুল বলেন, একদিন কাজ না করলে ঘরে উনুন জ্বলে না, সেখানে টানা ৫ দিন ধরে কোনো কাজ নেই। এভাবে বৃষ্টি চলতে থাকলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।

‎ক্ষুদ্র ব্যবসায়ী জামিরুল ইসলাম বলেন, হঠাৎ টানা বৃষ্টিতে স্থবিরতা নেমে এসেছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে। উপজেলার কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে ক্রেতার সমাগম খুবই কম। ফলে কেনাবেচা কমে গেছে। তবে আষাঢ়ের এই বৃষ্টি আমন মৌসুমের জন্য ইতিবাচক বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। যদিও অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশংকা করছেন অনেকেই। দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকলে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরো বাড়তে পারে।

তবে, অতিরিক্ত বৃষ্টির কারণে কোথাও যাতে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে এবং সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় টানা ৫ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

হারিয়ে যাচ্ছে পরিবেশের অকৃত্রিম বন্ধু কাক || মোঃ সাইফুল্লাহ

স্ক্রলিং থেকে লাখ টাকার বিজনেস: মিমের ভেতরের গল্প || মোস্তফা মাহফুজ

দেবহাটায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে সভা

সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় মতবিনিময়

কালিগঞ্জে গাঁজাসহ ক্রেতা ও বিক্রেতা আটক

ইসির গেজেট প্রকাশ, সন্ধ্যায় শপথ নিচ্ছেন সরোয়ার আলমগীর

কালিগঞ্জের ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

১০

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য

১১

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

১২

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

১৩

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

১৪

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

১৫

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৬

যে পাঁচ নায়িকার খোলামেলা ভিডিও ফাঁসে কেঁপে উঠেছিল নেটদুনিয়া!

১৭

ইরানের ৫ প্রদেশে মার্কিন হামলা: নিহত ১৪, আহত ৭৮

১৮

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

১৯

টস জিতে আবারও বোলিংয়ে বাংলাদেশ

২০
error: Content is protected !!