বাংলাদেশ, শনিবার, ১৮ জুলাই ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুলাই ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পানি অধিকার নিয়ে ছায়া সংসদ, উপকূলের বাস্তবতা তুলে ধরলেন তরুণরা

বিলাল হোসেন/সুলতান শাহাজান: জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় অভিঘাত বহন করছে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল। লবণাক্ততার বিস্তার, নিরাপদ সুপেয় পানির সংকট এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে লাখো মানুষকে। অথচ এই সংকট নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণমূলক আলোচনা ও কার্যকর নীতিগত সুপারিশের সুযোগ খুবই সীমিত। সেই বাস্তবতা থেকেই দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘কোস্টাল ওয়াটার পার্লামেন্ট ২০২৬ (উপকূলীয় পানি সংসদ)’, যেখানে উপকূলের তরুণ-যুব প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা, দাবি ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন।

শনিবার (১৮ জুলাই) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই ছায়া সংসদের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম।

সহযোগিতায় ছিল একশনএইড বাংলাদেশ, বারসিক, সিডো ও এসসিএফ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দ্য এডিটরস।

জাতীয় সংসদের আদলে আয়োজিত এই প্রতীকী সংসদে সরকারি ও বিরোধী দল গঠন করা হয়। মোট ৪০ জন সদস্যের মধ্যে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সরকারি দলের চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়।

প্রশ্নোত্তর, আলোচনা, প্রস্তাব ও সুপারিশের মধ্য দিয়ে পরিচালিত অধিবেশনটি অংশগ্রহণকারীদের নীতিনির্ধারণী প্রক্রিয়ার অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি উপকূলের বাস্তব সমস্যাগুলোকে সুসংগঠিতভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।

উপজেলার গাবুরা, পদ্মপুকুর, কৈখালী, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, রমজাননগর, ঈশ্বরীপুর, আটুলিয়া, কাশিমাড়ি ও শ্যামনগর পৌরসভাসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিরা জানান, উপকূলের মানুষকে কয়েক কিলোমিটার দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়, কোথাও বৃষ্টির পানিই একমাত্র ভরসা, আবার কোথাও লবণাক্ত ও দূষিত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন মানুষ। এর ফলে নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

গাবুরা ইউনিয়নের প্রতিনিধি হাবিবুল্লাহ আল মামুন বলেন, আমাদের এলাকায় নিরাপদ পানির সংকট নতুন নয়, এটি প্রতিদিনের বাস্তবতা। এই সংসদে এসে প্রথমবারের মতো মনে হয়েছে, আমাদের কষ্টের কথাগুলো একটি সংগঠিত প্ল্যাটফর্মে তুলে ধরার সুযোগ পেলাম।

পদ্মপুকুর ইউনিয়নের প্রতিনিধি মো. সালাউদ্দিন দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষণ ও খাল-নদী পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগের দাবি জানান।

কৈখালী ইউনিয়নের প্রতিনিধি হেনা পারভীন বলেন, নীতিনির্ধারণের আলোচনায় উপকূলের তরুণদের অংশগ্রহণ খুবই কম। এই পানি সংসদ আমাদের কথা সরাসরি নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

শ্যামনগর পৌরসভার প্রতিনিধি মমিনুর রহমান বলেন, নিরাপদ পানি কোনো দয়া নয়, এটি মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য তরুণদের ঐক্যবদ্ধ হওয়া এবং যৌক্তিক দাবি তুলে ধরা সময়ের দাবি।

অংশগ্রহণকারীরা উপকূলের পানি সংকট শুধু স্থানীয় নয়, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় বলে একমত পোষণ করেন।

তারা দীর্ঘমেয়াদি ও টেকসই পানি ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির সুরক্ষা, নদী ও মিঠাপানির উৎস পুনরুদ্ধার এবং উপকূলবান্ধব জাতীয় নীতি প্রণয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

আয়োজক সংগঠন শরুব ইয়ুথ টিমের পরিচালক জান্নাতুল নাঈম বলেন, উপকূলীয় পানি সংসদ শুধু একটি প্রতীকী আয়োজন নয়; এটি জলবায়ু সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠস্বরকে জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম। তিনি জানান, সংসদে গৃহীত সুপারিশগুলো সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও নীতিনির্ধারকদের কাছে পাঠানো হবে, যাতে নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া যায়। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি অধিকার নিয়ে ছায়া সংসদ, উপকূলের বাস্তবতা তুলে ধরলেন তরুণরা

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার

সাতক্ষীরার ৭ নদ-নদীর দখলদার ৩০২ জনের তালিকা প্রকাশ

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান পূর্ণিমা

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান

বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান

Climate Action Forum forms new national committee

ডেল কার্নেগির পথ ধরে আধুনিক যোগাযোগের নতুন দিগন্ত || মোস্তফা মাহফুজ

জলবায়ু পরিবর্তন, সুন্দরবন ও দুর্যোগ প্রস্তুতি || রেজওয়ানুল আজাদ নিপুন

১০

যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি আপাতত স্থগিত

১১

রিশাদ-মেহেদির ঘূর্ণিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

১২

সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছসহ ২ জেলে আটক

১৩

শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

১৪

সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে ইসলামপুরবাসীর মাদকবিরোধী মানববন্ধন

১৫

বুড়ি ভদ্রা নদীতে অভিযান, অবৈধ নেট জাল পুড়িয়ে ধ্বংস

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

১৭

ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশ ইনের অভিযোগ

১৮

এসএসসির ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

১৯

মুক্তি পেল নতুন সিনেমা ‘মাস্তুল’

২০
error: Content is protected !!