বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৯ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে সুপার কম্পিউটারের নতুন ভবিষ্যদ্বাণী

ডেস্ক রিপোর্ট: ২০২৬ বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে নতুন পূর্বাভাস দিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার। ২৫ হাজারবার ম্যাচের সম্ভাব্য ফল বিশ্লেষণ করে তাদের মডেল বলছে, আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার দৌড়ে সামান্য এগিয়ে রয়েছে স্পেন। তবে ব্যবধান এতটাই কম যে শেষ পর্যন্ত যেকোনো দলই চ্যাম্পিয়ন হতে পারে।

অপটার সুপারকম্পিউটারের হিসাবে, বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দলের শিরোপা জয়ের সম্ভাবনা ৫৯.৬ শতাংশ, আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ৪০.৪ শতাংশ।

২৫ হাজার সিমুলেশনের মধ্যে ৪৫ শতাংশ ক্ষেত্রে নির্ধারিত ৯০ মিনিটেই স্পেনকে জয়ী দেখিয়েছে সুপারকম্পিউটার। ২৯ শতাংশ ক্ষেত্রে ম্যাচ ড্র হয়েছে, আর ২৬ শতাংশ ক্ষেত্রে ৯০ মিনিটেই জয় পেয়েছে আর্জেন্টিনা।

অপটার মতে, স্পেনের সমষ্টিগত ফুটবল এবং দুর্ভেদ্য রক্ষণই তাদের এগিয়ে রাখছে। এ বিষয়ে অপটা অ্যানালিস্ট তাদের প্রতিবেদনে লিখেছে, ‘আর্জেন্টিনা বিশ্বকাপে এখন পর্যন্ত সব ম্যাচ জিতলেও তারা যে দুর্বলতা দেখিয়েছে, সেটিও স্পষ্ট। তাই অনেকের মতো অপটার সুপার কম্পিউটারও স্পেনকে এগিয়ে রাখছে। এর প্রধান কারণ, ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং প্রতিপক্ষের আক্রমণ নিষ্ক্রিয় করে দেওয়ার দক্ষতা। এই বিশ্বকাপে স্পেন প্রতি ম্যাচে মাত্র ০.৩১ এক্সপেক্টেড গোল (xG) প্রতিপক্ষকে দিয়েছে। এটি শুধু এই বিশ্বকাপেই নয়, ১৯৬৬ সালের পর থেকে যেকোনো বিশ্বকাপে যৌথভাবে সবচেয়ে কম। এর আগে ১৯৯০ বিশ্বকাপে উরুগুয়েও একই রেকর্ড গড়েছিল।’

তবে এই পূর্বাভাস আর্জেন্টিনার সমর্থকদের হতাশ করার মতো নয়। লিওনেল মেসির দল এবার নিজেদের সপ্তম বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সাতটি ম্যাচই জিতেছে তারা। কাতার ২০২২-এর শিরোপা ধরে রাখতে পারলে ইতালি ও ব্রাজিলের পর টানা দুটি বিশ্বকাপ জেতা ইতিহাসের মাত্র তৃতীয় দল হবে আর্জেন্টিনা।

অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। টানা ৩৭টি অফিসিয়াল ম্যাচে অপরাজিত থাকা দলটি পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত রক্ষণভাগের পরিচয় দিয়েছে। প্রতি ম্যাচে মাত্র ০.৩১ এক্সপেক্টেড গোল (xG) প্রতিপক্ষকে সুযোগ দিয়েছে তারা। গোলরক্ষক উনাই সিমোন ছয়টি ম্যাচে ক্লিন শিট রেখেছেন। এসব পরিসংখ্যানই স্পেনকে এগিয়ে রাখার অন্যতম কারণ হিসেবে দেখছে অপটা।

ফাইনালের আরেকটি বড় আকর্ষণ হতে পারে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মুখোমুখি লড়াই। অপটা অ্যানালিস্টের মতে, এটি ফুটবলের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নেতৃত্ব বদলের প্রতীক হতে পারে। যদি দুজনই শুরুর একাদশে থাকেন, তাহলে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষ দুই দলের শুরুর একাদশে থাকা দুই খেলোয়াড়ের বয়সের পার্থক্য হবে ২০ বছরের বেশি। মেসির বয়স ৩৯ বছর, আর ইয়ামালের ১৯।

এ বিষয়ে অপটা অ্যানালিস্ট লিখেছে, ‘লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামাল এই ম্যাচের সবচেয়ে বড় গল্প হতে পারে। যদি দুজনই শুরু থেকে খেলেন, তাহলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার দুই প্রতিপক্ষ দলের শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের বয়সের পার্থক্য হবে ২০ বছরের বেশি। মেসি অতীত, দুজনই বর্তমান, আর ইয়ামাল ভবিষ্যৎ।’

তবে অপটার সুপার কম্পিউটারের পূর্বাভাস সব সময় যে বাস্তবে মিলে যায়, এমন নয়। বিশ্বকাপ চলাকালেই তারা একাধিকবার নিজেদের পূর্বাভাস পরিবর্তন করেছে। টুর্নামেন্ট শুরুর আগে ফ্রান্সকে সবচেয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখানো হয়েছিল। তখন সম্ভাব্য সেমিফাইনালিস্টদের মধ্যে আর্জেন্টিনার সম্ভাবনাই ছিল সবচেয়ে কম। কিন্তু স্কালোনির দলের দুর্দান্ত পারফরম্যান্স সেই হিসাব বদলে দিয়েছে। তাই সুপার কম্পিউটার স্পেনকে এগিয়ে রাখলেও, বিশ্বকাপের শিরোপা কার হাতে উঠবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০