বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ আগস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসানের ক্যারিয়ার সেরা ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট: টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার জন্য দুঃস্বপ্নেই পরিণত হয়েছে। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের পেসারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৯৮ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা।

শুরু থেকেই ব্যাটিংয়ে ছন্নছাড়া অস্ট্রেলিয়ার শেষ ভরসা ছিলেন স্টিভেন স্মিথ। তার ৭১ রানের প্রতিরোধও শেষ পর্যন্ত ভেঙে দেন হাসান মাহমুদ।

স্মিথকে ফিরিয়ে ক্যারিয়ারসেরা ৬ উইকেট নিয়ে বাংলাদেশের পেসারদের নেতৃত্ব দিয়েছেন এই ডানহাতি।
ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ছিল অস্বস্তির ছাপ।

টস জিতে ব্যাটিং নেওয়ার পরও বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত লাইন-লেন্থের সামনে স্বাগতিক ব্যাটাররা স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি। মাত্র ৭৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।

লাঞ্চের আগেই তাদের টপ অর্ডারকে ধসিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ।
তবে একপ্রান্তে দাঁড়িয়ে ম্যাচটা কিছুটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন স্মিথ। অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন তিনি। ক্যারি ৪৩ বলে ১৯ রান করে এবাদত হোসেনের বলে বোল্ড হলে ভাঙে সেই জুটি।

এরপর বো ওয়েবস্টারকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। অধিনায়ক প্যাট কামিন্সও হাসান মাহমুদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ফলে একের পর এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস আবারও চাপে পড়ে।

এরপর মিচেল স্টার্ককে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন হাসান। ১১ বলে মাত্র ১ রান করে লিটন দাসের হাতে ক্যাচ দেন স্টার্ক। ততক্ষণে অস্ট্রেলিয়ার টেলএন্ডার ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন স্মিথ।

এর আগে দুই রানে জীবন পাওয়া স্মিথ সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান। ধৈর্য ধরে ব্যাটিং করে ৭৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। একের পর এক সতীর্থকে হারালেও অস্ট্রেলিয়ার ইনিংসকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত ১০৯ বলে ৭১ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার। তার ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কা। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিরোধও ভেঙে দেন হাসান। স্মিথকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবার টেস্ট ইনিংসে ছয় উইকেটের কীর্তি গড়েন তিনি।

হাসানের এই স্পেলই অস্ট্রেলিয়ার বিপর্যয়ের মূল কারণ। নতুন বলে শুরু থেকে চাপ তৈরি করে গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিত উইকেট তুলে নিয়েছেন তিনি। তার সঙ্গে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনও দারুণভাবে সহায়তা করেছেন। ফলে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ২০০ রানের নিচে আটকে রাখা বাংলাদেশের বোলিং আক্রমণের বড় সাফল্য।

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের চিত্রটাও ছিল হতাশাজনক। স্মিথ ছাড়া আর কোনো ব্যাটারই ৩০ রানের ঘর পেরোতে পারেননি। ট্রাভিস হেড ২২, জেক ওয়েদারাল্ড ২৩, ক্যামেরন গ্রিন ১৩ এবং প্যাট কামিন্স ৯ রান করেন। স্মিথকে বাদ দিলে বাকি ব্যাটাররা মিলে বাংলাদেশি বোলারদের সামনে বড় কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। শুরুতেই চার উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল অস্ট্রেলিয়ার, কিন্তু পরপর উইকেট হারিয়ে সেই সুযোগ নষ্ট হয়েছে।

অন্যদিকে বাংলাদেশের বোলিং ছিল পরিকল্পিত ও আক্রমণাত্মক। ডারউইনের কন্ডিশন কাজে লাগিয়ে পেসাররা অস্ট্রেলিয়ার ব্যাটারদের নিয়মিত পরীক্ষায় ফেলেছেন। শেষ পর্যন্ত ১৯৮ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসেই বাংলাদেশকে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ এনে দিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

২

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৩

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৪

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৫

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৬

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৭

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৮

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৯

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১০

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১২

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৩

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৪

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৫

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৬

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৭

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

২০