বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় প্রবাসীর ইটভাটা জবরদখলের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 5562; AI_Scene: (-1, -1); aec_lux: 344.4025; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~25: 0.0;

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসীর বিনিয়োগ করা ৫০ শতাংশ শেয়ারের একটি ইটভাটা জোরপূর্বক দখল এবং আদালতের আদেশ অমান্য করার অভিযোগ উঠেছে কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলামের বিরুদ্ধে।

রোববার (১ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের ভুক্তভোগী প্রবাসী রাজু আহমেদ খান এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজু আহমেদ খান বলেন, কলারোয়ার কাজীরহাট চিতলা এলাকার ‘পারুল ব্রিকস’ নামক ইটভাটাটি পরিচালনা করতেন পুটুনি গ্রামের আলমগীর হোসেন। ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তিনি ভাটার ৫০ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাব দিলে, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যে তার অর্ধেক শেয়ার কিনে নেন রাজু আহমেদ। ওই সময় নগদ ৮২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে তা সম্পন্ন করা হয়।

তিনি আরও জানান, ভাটার অপর অংশীদার আলমগীর ব্যক্তিগত ঋণের দায়ে পরবর্তীতে পালিয়ে যান। এরপর জমির মালিকেরা পূর্বের ঋণের টাকা রাজুর কাছে দাবি করলে বিরোধ সৃষ্টি হয় এবং রাজু প্রবাসে চলে যান। এই সুযোগে কলারোয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আক্তারুল ইসলাম দলীয় প্রভাব খাটিয়ে জমির মালিকদের কাছ থেকে ৫ বছরের জন্য ইটভাটাটি লিজ নেন।

তিনি আরো বলেন, আদালতের ১৪৫ ও ৮৮ ধারার নিষেধাজ্ঞা এবং পুলিশি নোটিশ অমান্য করে বিএনপি নেতা আক্তারুল ইসলাম গায়ের জোরে ভাটা পরিচালনা করছেন। শুধু তাই নয়, জমির মালিক আব্দুল হামিদ, আতিয়ার রহমান ও জনাব আলীর সাথে যোগসাজস করে ভাটায় রেখে যাওয়া প্রবাসীর প্রায় ৭ লাখ ইট বিক্রি করে আত্মসাৎ করা হয়েছে।

আলমগীর দীর্ঘদিন ধরে পলাতক এবং রাজু আহমেদের কাছ থেকেও কোনো অনুমতি বা লিজ নেওয়া হয়নি—তাহলে কীভাবে তিনি ভাটাটি দখল করলেন, সেই প্রশ্ন তোলেন ভুক্তভোগী প্রবাসী।

সংবাদ সম্মেলন থেকে তিনি অবিলম্বে কষ্টার্জিত অর্থে কেনা ভাটার ৫০ শতাংশ মালিকানা ফেরত পাওয়া এবং এ বিষয়ে আইনগত প্রতিকার পেতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

১

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

২

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

৩

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

৪

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

৫

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

৬

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

৭

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

৮

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

৯

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১০

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১১

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

১৩

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বাড়ছে, নেপথ্যে কী?

১৪

শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

১৫

মিরপুরে শ্রমিকদের মধ্যে ঢুকে নিষিদ্ধ আ. লীগ-যুবলীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেপ্তার ১১

১৬

তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ঋণ

১৭

কলারোয়ায় প্রবাসীর ইটভাটা জবরদখলের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৮

প্রথম আয়কর রিটার্ন দাখিলের আগে যা জানা জরুরি

১৯

দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত

২০