বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ নভেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ঋণ

ডেস্ক রিপোর্ট : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় যুবদিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।

বক্তব্য দেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও তরুণ উদ্যোক্তারা।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া সাতজন উপকারভোগীর মাঝে মোট ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

এর আগে জাতীয় যুবদিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

১

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

২

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

৩

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

৪

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

৫

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

৬

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

৭

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

৮

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

৯

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১০

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১১

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

১৩

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বাড়ছে, নেপথ্যে কী?

১৪

শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

১৫

মিরপুরে শ্রমিকদের মধ্যে ঢুকে নিষিদ্ধ আ. লীগ-যুবলীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেপ্তার ১১

১৬

তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ঋণ

১৭

কলারোয়ায় প্রবাসীর ইটভাটা জবরদখলের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৮

প্রথম আয়কর রিটার্ন দাখিলের আগে যা জানা জরুরি

১৯

দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত

২০