বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ আগস্ট ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অবসর ভেঙ্গে বিশ্বকাপে ফিরছেন স্টোকস!

স্পোর্টস ডেস্ক: অ্যাশেজ সিরিজের আগে মঈন আলীকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরিয়েছিলেন বেন স্টোকস। এবার সেই একই গল্প আরও একবার দেখতে চলেছে ইংলিশ ক্রিকেট। যেখানে ফিরে আসা খেলোয়াড়ের নামই স্টোকস। আর এবার তাকে অনুরোধ করেছিলেন অধিনায়ক জস বাটলার। আর সেই ডাকে সাড়াও দিয়েছেন ২০১৯ বিশ্বকাপ ফাইনালের ম্যাচসেরা খেলোয়াড়।

বিশ্বকাপকে কেন্দ্র করে স্টোকসকে ফেরানোর জন্য শেষ কয়েকদিন ধরেই দৌড়ঝাঁপ করছিলেন ইংলিশ অধিনায়ক বাটলার। দিনকয়েক পর স্টোকস নিজেই জানিয়েছেন, ফেরার জন্য প্রস্তুত তিনি। ইংলিশ গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মটের আগ্রহের কারণেই শুরু হয় স্টোকসকে ফেরানোর প্রক্রিয়া। জানিয়েছিলেন, স্টোকসের জন্য তার দলের দরজা সবসময়ই খোলা। এমনকি চোটের কারণে বল করতে না পারলেও আপত্তি নেই মটের, ‘সব সময়ই বলে এসেছি, তার বোলিংটা বাড়তি। তবে ব্যাটিংয়ে সে কী করে দেখুন, এমনকি ফিল্ডিংয়েও। অ্যাশেজে তাকে দেখে মনে হয়েছে, তার উপস্থিতির গুরুত্ব অনেক। ওয়ানডে ক্রিকেটেও অনেক বছর ধরে পারফর্ম করেছে সে, ফলে মূল্যবান এক সম্পদ।’

চলতি বছর ফেব্রুয়ারিতে হাঁটুর চোটে আক্রান্ত হন স্টোকস। এরপরেই মিস করেছেন আইপিএল। এমনকি অ্যাশেজেও খেলেছেন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে। ৫ ম্যাচের সিরিজে বল করেছেন মোটে ২৯ ওভার। সব মেনেই এই অলরাউন্ডারকে দলে নিতে চান ম্যাথু মট।

২০১৯ বিশ্বকাপের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ ছিলেন স্টোকস। সবশেষ রঙ্গিন পোশাকে খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে। সেখানেও ছিল ৫৫ রানের ম্যাচজয়ী এক ইনিংস। স্বভাবতই ভারতে অনুষ্ঠিত ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপে স্টোকসকে দলে পেতে চান ইংলিশ কোচ।

স্টোকসের সঙ্গে পেসার জফরা আর্চারকেও দলে রাখার আশা করছে ইংল্যান্ড। চোটের কারণে বেশ কিছুদিন ধরেই বাইরে থাকা এ পেসারকে বিশ্বকাপে খেলানোর ঝুঁকি নেওয়া হবে, এমন বলেছিলেন মট। গত বিশ্বকাপে ইংল্যান্ডের সফলতার পেছনে বড় ভূমিকা আছে তার।

আজ বিশ্বকাপের প্রাথমিক একাদশ ঘোষণা করার কথা রয়েছে। যেখানে স্টোকসের পাশাপাশি দেখা যেতে পারে জফরা আর্চারকেও।

সীমিত ওভারে ইংল্যান্ডের পরবর্তী সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে ৫ সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হবে। যদিও ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক দলে আইসিসির অনুমোদন ছাড়াই পরিবর্তন আনা যাবে। এরপরে পরিবর্তন আনা হলে আইসিসির অনুমোদনের দরকার হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!