বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ আগস্ট ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মারামারিতে মাথা ফাটে রাজের, হাত কাটে পরীর!

ডেস্ক রিপোর্ট: রাজ-পরী, শুক্রবার (১৮ আগস্ট) মধ্যরাতে শুরু হওয়া নতুন গল্পটা আঁধার না পেরুতেই আলোতে আসে। ভোর হতেই গণমাধ্যমে সংবাদ চাউর- মারাত্মক জখম হয়েছেন রাজ। তার মাথা ফেটেছে। পাওয়া গেছে রক্তাক্ত ছবিও। অন্যদিকে পরীও মধ্যরাতে জ্বর নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে।

‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হওয়া বিষয়টিকে নিয়ে ক্রমশ বাড়তে থাকে ধোঁয়াশা। যদিও হাসপাতাল থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন অভিনেতা শরিফুল রাজ, কিন্তু একটা প্রশ্নে আটকে আছেন তাদের ভক্তরা- আদৌও ঘটনাটা কী? শেষমেশ উত্তর পাওয়া গেছে।

একাধিক সূত্রে জানা গেছে, মূলত শুক্রবার মধ্যরাতে রাজধানীর নিকেতনের একটি অফিসে তুমুল মারামারি-ধস্তাধস্তি হয় রাজ-পরীমণির মধ্যে। সেখানে উপস্থিত ছিলেন শোবিজের একাধিক লোকজন। ছিলেন অন্য আরেক নায়িকাও। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি আরটিভি নিউজকে জানিয়েছে, তাদের একজন রাজ-পরীর মারামারি থামাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে আছেন।

অন্যদিকে নায়িকা পরীমণি জ্বরের চিকিৎসা নেওয়ার কথা বললেও হাসপাতালের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, জ্বর নয়, কাটা হাত নিয়ে হাসপাতালে গেছেন তিনি। পরে ড্রেসিং শেষ করে হাসপাতালেই থেকে যান নাকি নিজের বাসায় চলে যান, তা নিশ্চিত হওয়া যায়নি।

মাথায় আঘাত প্রসঙ্গে রাজের কোনো মন্তব্য পাওয়া না গেলেও পরী জানান, রাজ কোথায় জানি না, আমি হাসপাতালে। আমার অনেক জ্বর, কথা বলতে পারছি না।

জানা যায়, রাজের মাথায় চারটি সেলাই করতে হয়েছে। চিকিৎসা নেওয়ার পর তিনি বাসায় ফিরে গেছেন। ফেসবুকে পরী একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ক্যানোলা লাগানো তার দুই হাতে। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পরীতমা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

২

একই জায়গায় আটকে থাকতে চাই না

৩

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৪

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৫

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৬

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৮

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৯

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১০

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১১

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১২

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৩

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৪

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৬

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৭

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৮

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৯

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

২০