বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রয়াত বিশালের কথায় গাইলেন ঐশী

বিনোদন ডেস্ক: প্রয়াত বিশালের কথায় গাইলেন ঐশী প্রয়াত গীতিকার ওমর ফারুক বিশাল ও সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী
প্রয়াত গীতিকার ওমর ফারুক বিশাল মৃত্যুর আগে বিশ্ব রাজনৈতিক ভাবনা নিয়ে লিখেছিলেন ‘গর্জন’ শিরোনামের একটি গান। এটি কণ্ঠে তুলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী।

মুরাদ নূরের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। রাইসুল তমাল পরিচালিত নুসরাত ইমরোজ তিশা ও মুশফিক ফারহান অভিনীত ‘আদা সমুদ্দুর’ নাটকে গানটির অংশবিশেষ প্রকাশিত হয়েছিল। সেটি নতুন করে ইউটিউবে প্রকাশ্যে এলো।

গানটি প্রসঙ্গে ঐশী বলেন, বিশ্ব রাজনীতি, মানবতার রাজনীতি নিয়ে সময়ের ভাবনায় ‘গর্জন’ গানটি। মুরাদ নূর ভাই অফার করতেই রাজি হই! আমাদের আগের প্রকাশিত অন্যান্য গানগুলো বেশ প্রশংসিত, স্টেশন-২ তো মেরিল প্রথম আলো পুরস্কার এনে দিলো। গর্জন গাইতে গিয়েই বিশাল ভাইয়ের সাথে পরিচয়। একজন শতভাগ কাব্যিক মানুষ। মজার বিষয় হলো গানটিতে আমি সম্মানী নিইনি। নিজস্ব বোধ থেকেই গেয়েছি।

মুরাদ নূর বলেন, এই গান করতে গিয়েই বিশাল ও আমার বন্ধুত্ব হয়। তারপরেই শুরু হলো, আমাদের প্রকাশিত সবগুলো গানই প্রশংসিত। দারুণ জুটি ছিল। ‘গর্জন’ গানটিই বিশালের বিশাল প্রকাশ। প্রতিটি শব্দে প্রমাণ করেছে বিশাল কে! আমরা কি হারিয়েছি! বিশালের জন্য অনেক দোয়া রইল। শিগগিরই বিশাল-মুরাদ নূরের সৃষ্টি কিছু অপ্রকাশিত গান প্রকাশ করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০