বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ সেপ্টেম্বর ২০২৩, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডসে ২৪০০ জলবায়ুকর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক | জীবাশ্ম জ্বালানি শিল্পের জন্য সরকারি ভর্তুকি বন্ধের দাবিতে নেদারল্যান্ডসের একটি মহাসড়কে প্রতিবাদ-বিক্ষোভ করে হাজার হাজার জলবায়ুকর্মী।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।

এ সময় ২ হাজার ৪০০ জন জলবায়ুকর্মীকে আটক করা হয়।
স্থানীয় সময় শনিবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাজধানী হেগের একটি প্রধান মোটরওয়ে জলবায়ুকর্মীরা অবরোধ করলে এসব ঘটনা ঘটে।

রোববার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

২৪০০ বিক্ষোভকারীকে আটকের সত্যতা স্বীকার করে পুলিশ জানিয়েছে, জলবায়ুকর্মীদের কাউকে আঘাত করা হয়নি। মূলত ট্র্যাফিক কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে রাস্তা আটকে বিক্ষোভ করায় তাদের আটক করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, জলবায়ুকর্মীদের নিয়ে শনিবার এক্সটিংকশন রেবেলিয়ন নামে একটি সংগঠন এই প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করে। ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারী এ১২ হাইওয়ে ধরে হেগের দিকে মিছিল শুরু করে। এতে শিশু ও বয়স্করাও অংশ নেয়। মিছিল থেকে স্লোগান শোনা যাচ্ছিল, ‘সমুদ্র বাড়ছে এবং আমরাও আছি। ’

সংগঠনটি বলছে, নেদারল্যান্ডস সরকার তেল ও গ্যাস শিল্পে ভর্তুকি দেওয়ার জন্য সরকারি তহবিল ব্যবহার বন্ধ না করা পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

২

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৩

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৪

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৫

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৭

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৮

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৯

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১০

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১১

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১২

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৩

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৫

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৬

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৭

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৮

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৯

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

২০