বাংলাদেশ, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২০ সেপ্টেম্বর ২০২৩, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘সুভাষের সৌরভ’ গ্রন্থের মোড়ক উন্মোচন: সাংবাদিকতায় সুভাষ চৌধুরীর অবদান দৃষ্টান্ত হয়ে থাকবে

ডেস্ক রিপোর্ট: ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সাংবাদিক সুভাষ চৌধুরী ছিলেন অনন্য দৃষ্টান্ত। তার ক্ষুরধার লেখনী ও সাহসী ভূমিকা সাতক্ষীরার সমস্যা-সম্ভাবনায়, আন্দোলন-সংগ্রামে ও স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে সবসময় ইতিবাচক ভূমিকা রেখেছে। সুভাষ চৌধুরীর সাংবাদিকতা চর্চার ধারা নতুন প্রজন্মের কাছে আদর্শ হয়ে থাকবে।’

বুধবার (২০ সেপ্টেম্বর) প্রয়াত সাংবাদিক সুভাষ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার সাংবাদিক সমাজ আয়োজিত স্মরণসভা ও সুভাষ চৌধুরীর লেখাসমূহ নিয়ে তানজির কচি সম্পাদিত এবং ম্যানগ্রোভ প্রকাশিত গ্রন্থ ‘সুভাষের সৌরভ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, সুভাষ চৌধুরী ছিলেন সাংবাদিকদের জন্য একটি প্রতিষ্ঠান। তিনি যুগ যুগ ধরে সাংবাদিকদের মাঝেই বেঁচে থাকবেন।

অনুষ্ঠানে দৈনিক কালের চিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

সাংবাদিক সুভাষ চৌধুরীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) সুভাষ সরকার, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর বাসুদেব বসু, সমাজসেবক আবুল কালাম বাবলা, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রফেসর ড. দিলারা বেগম, কবি কিশোরী মোহন সরকার, প্রয়াত সুভাষ চৌধুরীর সহধর্মিণী মিনতি চৌধুরী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশিদ, মানব সম্পদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেজুতি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সিপিবির সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ জাসদের সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাসদের অ্যাড. খগেন্দ্র নাথ, গণফোরামের সভাপতি আলী নুর খান বাবুল, সাংবাদিক আব্দুল বারী, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, মোহনা টিভির আব্দুল জলিল প্রমুখ।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সুভাষ চৌধুরীর লেখাসমূহ প্রকাশিত গ্রন্থ ‘সুভাষের সৌরভ’ এর সম্পাদক তানজির কচি।

প্রসঙ্গত, ২০২২ সালের ২০ সেপ্টেম্বর সাংবাদিক সুভাষ চৌধুরী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এনটিভির স্টাফ রিপোর্টার ও যুগান্তরের জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়তুল মোকাররমের সাবেক খতিবের মুক্তি দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১

নড়াইলে আ’লীগের সাবেক এমপি মুক্তির বাড়িসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

২

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

শীতকালে কেন বেড়ে যায় রক্তচাপ? কারণ ও প্রতিকার

৪

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

৫

ব্রহ্মরাজপুরে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে দহকুলা চ্যাম্পিয়ন

৬

ইউএনও অর্ণব দত্তকে জনতা ব্যাংকের বিদায় সংবর্ধনা

৭

কালিগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতির পর লুট হওয়া মোবাইল থেকে হুমকি, আতঙ্কে পরিবার

৮

পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত

৯

কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো মহিষ

১০

আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

১১

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

১২

হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব || ‎তারিক ইসলাম

১৩

রাস পূজা ঘিরে সুন্দরবনে নিরাপত্তা বেষ্টনী, মাঠে একাধিক টিম

১৪

কালিগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া অনুষ্ঠান

১৫

সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

১৬

সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১৭

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন

১৮

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

১৯

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

২০