বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সেলিব্রিটি ক্রিকেট লিগে হাতাহাতি, হাসপাতালে তারকারা

বিনোদন ডেস্ক: মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আহত খেলোয়াড়রা চিকিৎসা নিতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে গেছেন। সঙ্গে রয়েছেন দীপঙ্কর দীপনের টিমের অন্য তারকারাও।

জানা গেছে, আহত হয়ে অভিনেত্রী রাজ রিপা, চিত্রনায়ক জয় চৌধুরী, শিশির শিকদার, আতিকুর রহমান, শেখ শুভ ও শেখ জাহিদ আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্য কোনো তারকা আর কোথাও চিকিৎসা নিচ্ছেন কি না সেই তথ্য জানা যায়নি।

রাত ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন উল্লেখিত তারকারা। তাদের হাসপাতালে ভর্তি করা হবে নাকি প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানাননি চিকিৎসক।

এদিন, সেলিব্রিটি ক্রিকেট লিগে রাত ১০টার দিকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দল। খেলা চলাকালীন মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে, যা মাঠে খেলোয়াড়দের মধ্যেও হাতাহাতিতে রূপ নেয়। ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর আবারও মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা।

এসময় নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেছেন নায়িকা রাজ রিপা। কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তিনি।

দীপনের দলের খেলোয়াড়দের একজন অভিনেতা মনির হোসেন শিমুল অভিযোগ করে বলেন, তারা বাইরে থেকে সন্ত্রাসী এনে আমাদের ওপর আক্রমণ শুরু করে। এটা কোন ধরনের সিসিএল খেলা?

একই দলের আরেক খেলোয়াড় চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, রাজ ভাইয়ের টিম থেকে আমাদের দলের ওপর আক্রমণ শুরু করে। তারা বাইরে থেকে লোকজন নিয়ে এসেছে। আমাদের খেলোয়াড়দের মধ্যে একজনকে তুলে নিয়ে মারধর করতে শুরু করে। এর মধ্যে মৌসুমী হামিদ আহত হন।

ঘটনার বিষয়ে দীপঙ্কর দীপন সাংবাদিকদের বলেন, খেলার মাঠে যা হয়েছে, তা আপনারা দেখেছেন। এখানে গোপন করার কিছু নেই। আমি মনে করি, ঢালাওভাবে শিল্পী সমাজের ওপর এর দায় চাপানো খুবই ভুল হবে। আমরা সবাই ব্যাপারটা নিয়ে খুবই মর্মাহত। আমাদের কাছে মনে হয়েছে, শিল্পী নাম ধরে কিছু অশিল্পী মানুষ আমাদের মধ্যে ঢুকে গেছে, যারা আসলে পুরো অরাজকতা তৈরি করেছিল।

তবে মোস্তফা কামাল রাজের দলের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছেন, প্রয়োজন মনে করলে পরে মন্তব্য দেবেন।

প্রসঙ্গত, লাইট-ক্যামেরা আর অ্যাকশনের গণ্ডির বাইরে দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘সেলিব্রেটি ক্রিকেট লীগ’। প্রায় দু’সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

সেলিব্রেটি ক্রিকেট লিগে মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। দলগুলোর অধিনায়ক হিসেবে রয়েছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০