বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ অক্টোবর ২০২৩, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের সিনেমায় তিন নায়িকা

বিনোদন ডেস্ক: চমকের শুরুটা ছিল বলিউডের নায়িকা সোনাল চৌহানকে দিয়ে। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি ‘দরদ’-এ চুক্তিবদ্ধ হন তিনি। ইমরান হাশমি, প্রভাসের মতো তারকাদের সঙ্গে স্ক্রিনশেয়ারের পর শাকিবের সঙ্গে একই সিনেমায় অভিনয় করবেন সোনাল। খবরটি দেশের সিনেমাপ্রেমীদের জন্যও বেশ স্বস্তির ছিল।

এবার জানা গেল, ওই একই চলচ্চিত্রে কাজ করবেন আরও দুই নায়িকা। দু’জনই ওপার বাংলার। একজন টলিউডের পায়েল সরকার অন্যজন ছোট পর্দার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা রায়।

খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। বিস্তারিত না বললেও এই পরিচালক কেবল এতটুকু বললেন, ‘পায়েল সরকারকে একজন সাহসী পুলিশ চরিত্রে দেখা যাবে। আর দেবচন্দ্রিমা হাজির হবেন একজন মডেলের ভূমিকায়। আরও অনেকের নাম জানানোর বাকি। বাংলাদেশ ও ভারতের অনেক শিল্পী থাকছেন। একটু সময় নিয়ে গুছিয়ে জানাতে চাই।’

জানা গেছে, এই সিনেমায় আরও অভিনয় করবেন- মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রিও, বলিউডের গুণী অভিনেতা রাজেশ শর্মা।

সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হবে ‘দরদ’। সিনেমাটি নিয়ে গত কয়েক মাস ধরেই ভারতে ছুটোছুটি করছেন অনন্য মামুন। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই এই সিনেমার শুটিং শুরু হবে ভারতের বেনারসে।

নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, এটি যৌথ প্রযোজনার সিনেমা নয়। ভারতের কলকাতার এসকে মুভিজের সঙ্গে মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থা মিলে সিনেমাটি প্রযোজনা করছে। অর্থাৎ এটি ভারতেরই সিনেমা। বাংলার সঙ্গে হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম ভাষায় ছবিটি মুক্তি পাবে বলেও দাবি মামুনের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী

সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন

ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে রশিদের ৬ উইকেটের ‘হ্যাটট্রিক’

শিশু রায়য়ানের পাশে দাড়ালেন আলফা, অন্যদেরও এগিয়ে আসার আহবান

প্লাস্টিকের পানির ট্যাংক বিতরণ, কতটা টেকসই সমাধান? || এস এম জান্নাতুল নাঈম

বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সরদার নুরুল আমিন

ঈশ্বরীপুরে ৫০ হাজার দেশীয় বীজ রোপণ

গ্রাম্য চিকিৎসকের চেম্বারে পাইলসের অপারেশনের প্রস্তুতি, ইনজেকশনের পর রোগীর মৃত্যু

১০

লিওনেল মেসির বাবা আর নেই

১১

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১২

‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন—এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’, দুই প্রাক্তন স্বামীকে নিয়ে শ্বেতা

১৪

তিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান

১৫

মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়ে ৮৯ রানের জয় এইচপির

১৬

সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা

১৭

তালায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

১৮

নিশ্চিত হাম ও উপসর্গে আরও চারজনের মৃত্যু

১৯

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

২০
error: Content is protected !!