বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ অক্টোবর ২০২৩, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমরা দেখলাম, কীভাবে একজন নটীর জন্ম হয়: বন্যা মির্জা

বিনোদন ডেস্ক: ছোটপর্দায় নিজেকে প্রমাণ করেছেন অনেক আগেই। এখন বড়পর্দা ও ওয়েব মাধ্যমের কাজেই মনোযোগী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নেটফ্লিক্সে আজ মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত প্রথম হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। এ সিনেমার মাধ্যমেই শুরু হল বাঁধনের বলিউডযাত্রা। মুক্তির পর থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন বাঁধন।

সিনেমাটি দেখে মুগ্ধতার কথা জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। বাঁধনের অভিনয়ের প্রশংসা করে ‘চোখের সামনে নটী হয়ে উঠলেন তিনি’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন বন্যা মির্জা।

লেখার শুরুতে বন্যা মির্জা বলেন, ‘একজন লাক্স ফটো সুন্দর, ভারী মেকআপ করে তিনি কেবল মাত্র সুন্দরের প্রতিযোগিতায় অংশ নিয়ে যা শিখেছিলেন, তাই সম্বল করে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার তারকা হয়েছেন। তার হয়তো জানা বোঝার দরকার হয়নি যে, অভিনেতা হতে হবে। অনেক ঝড় সামাল দিয়ে তিনি জেনেছেন, তারকা না অভিনেতা হতে হবে। তার জন্য নিজেকে একটু একটু করে তৈরি করেছেন।’

অভিনয় শব্দটির ব্যাখ্যা করে বন্যা মির্জা বলেন, ‘অভিনয়রে সঙ্গে দক্ষতা শব্দটি আমরা বলেই থাকি। কিন্তু দক্ষতা আসলে কী? ভালো অভিনয় করতে পারা? ভালো অভিনয় কী? দেখলেই বোঝা যায় পরিশ্রম করেছেন? একেবারে ঘেমে-নেয়ে উঠেছেন? না, তা না। একমাত্র কাজ অভিনেতার তা হলো, নিজেকে ভুলে না গিয়ে তাকে পেছনে রেখে সামনে অন্য এক মানুষকে দাঁড় করানো! সেই মানুষের সত্য দেখানো। নিজেকে আর দর্শককে বিশ্বাস করানো যে, যাকে তিনি সামনে রাখছেন, এটা তারই জীবন! আর তা এতটাই সত্য যে, দর্শক একবারও চোখ ফেরাবেন না। কাজটা ভয়ানক দুরূহ! তাই কি করা যায়? যায়, আর ঠিক তাই, আমি দেখলাম কোনো এক হিনার জীবন; যার জীবন মোটেও বাঁধনের জীবন নয়।’

বাঁধনের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করে বন্যা মির্জা বলেন, ‘আজমেরী হক বাঁধন তুমি করে দেখালে। আর আমরা দেখলাম যে, কীভাবে একজন নটীর জন্ম হয়! বাঁধন কানে গেছেন। দারুণ অভিনয় করেছেন। তবু আমি বাঁধনকেই দেখেছি। আমি হিন্দি সিনেমার ফ্যান না। বাঁধনের জন্যই দেখেছি। কিন্তু কোথাও আমি তাকে দেখিনি! হিনাকে দেখলাম। হিনার জীবন দেখলাম। ডায়লগ, গেসচার, এক্সপ্রেশন সকল মিলে অনবদ্য। একজন অভিনেতার জীবনে এইটুকুই সত্য যে, সে হয়ে ওঠে অন্য আরেকজন! আমি অভিভূত!’

গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি মেয়ে হিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টাবু, আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০