বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৮ নভেম্বর ২০২৩, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটার মোড়ে মোড়ে মিষ্টিমুখ আর ফুলেল শুভেচ্ছায় ডা. রুহুল হককে বরণ

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জ আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা থেকে নির্বাচনী এলাকা দেবহাটায় পৌঁছাতেই মোড়ে মোড়ে মিষ্টিমুখ আর ফুলেল শুভেচ্ছার বরণ করে নেয়া হয়েছে দলটির উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হককে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে প্রথমে কুলিয়া শহিদ মিনার অভিমুখে ডা. রুহুল হক এমপিকে মিষ্টিমুখ করিয়ে এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, যুবলীগ নেতা বিজয় কুমার ঘোষ, বিধান বর্মন, রেজাউল ইসলাম প্রমুখ।

পারুলিয়ার শহীদ আবু রায়হান চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী ও মনিরুল ইসলাম মনি, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, আবু বকর গাজী, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, মহিউদ্দিন খোকনসহ দলীয় নেতাকর্মী এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা ও রবিউল ইসলামের নেতৃত্বে ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ মিষ্টিমুখ করিয়ে এবং ফুল দিয়ে অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হককে বরণ করে নেন।

পরে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যারা ফুল ও মিষ্টিমুখ করিয়ে তাকে বরণ করেন। এসময় উপস্থিত জনসাধারণের সম্মুখে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে এবং ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন ডা. রুহুল হক।

সখিপুর মোড়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ডা. আ.ফ.ম রুহুল হককে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেন।

পরে ডা. রুহুল হকের গাড়িবহরটি গাজীরহাট বাজারে পৌঁছালে সেখানে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যারা ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে ডা. রুহুল হককে বরণ করে নেন।

পরে নলতার পৌঁছে সুলতানুল আউলিয়া, কুতুবুল আকতাব, গাউছে জামান, আরেফ বিল্লাহ, শাহ সুফি হযরত খানবাহাদুর আহছানউল্লা (র:) এর রওজা শরীফ জিয়ারত করেন অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!