বাংলাদেশ, রবিবার, ২১ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২ জানুয়ারি ২০২৪, ২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন বছরে সুখবর দিলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক: নতুন বছরে ভক্তদের সুখবর দিলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এক ইনস্টাগ্রাম পোস্টে মুক্তিপ্রতীক্ষিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার মুক্তির তারিখ জানালেন তাঁরা। জানিয়েছেন, ২০২৪ সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। তবে কোন ঈদ তা নিশ্চিত করেননি অভিনেতারা। সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে।

কিছুদিন আগে সিনেমাটির শুটিং চলাকালীন আঘাত পান অক্ষয় কুমার। সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন অক্ষয়। এর জন্য তিনি কখনোই সাহায্য নেন না বডি ডাবল কিংবা পেশাদার স্টান্টম্যানের। তাই অনেক দৃশ্যে বিষয়টা অতিরিক্ত ঝুঁকিরও হয়ে যায়। তেমনি এক অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময়ই আঘাত পান অভিনেতা। তবে প্রাথমিক চিকিৎসার পর শুটিং চালিয়ে যান অক্ষয়।

অক্ষয়-টাইগারের দ্বৈরথ পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। টাইগার জিন্দা হ্যায় খ্যাত জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় টাইগার শ্রফ ও অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, পৃথ্বীরাজ সুকুমারন ও জাহ্নবী কাপুর। প্রযোজকের ভূমিকায় রয়েছেন বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানি, হিমাংশু কিশন মেহরা এবং আলি আব্বাস জাফর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারীকে পুলিশে সোপর্দ

কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালন

সাংবাদিক কাজী নাসির ও মুন্নার সুস্থতা কামনা

খাদ্য সহায়তা নিয়ে অসহায় বৃদ্ধের পাশে স্বপ্নসিঁড়ি

দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি

হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান

কালিগঞ্জ থানার নতুন ওসি শহিদুল ইসলাম

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

১০

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির কমিটি গঠন

১১

বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক কর্মশালা

১২

কয়রায় দুর্যোগে আগাম প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে কর্মশালা

১৩

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-এর ফেলোশিপ পাওয়ায় তানজির ও আসাদকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৪

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও থাকছেন না লিটন

১৫

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৬

সুজন-এর সাতক্ষীরা জেলা কমিটি গঠন

১৭

শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেল জেলের

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

২০
error: Content is protected !!