বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ জানুয়ারি ২০২৪, ৪:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পর স্বর্ণের দোকানে কাজ করতেন নিপুণ

বিনোদন ডেস্ক: স্বামী এবং মেয়ে তানিশাকে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার। ২০০৬ সাল পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। এরপর সাংসারিক জীবনে বিচ্ছেদ ঘটে নায়িকার।
বিচ্ছেদের পরের সময়টা লড়াই করেই কাটাতে হয় নিপুণকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সেই দিনগুলোর কথা। নিপুণের ভাষায়, বিচ্ছেদের পর আশ্রয় নিতে হয়েছিল বোনের বান্ধবীর বাসায়। সেখানে একটি স্বর্ণের দোকানে কাজ করি আমি।

নিপুণ বলেন, ‘২০০৬ সালে বিচ্ছেদের পর যুক্তরাষ্ট্রে আপুর বান্ধবীর বাসায় থেকেই একটি চাকরি খুঁজতে থাকি আমি। শেষ পর্যন্ত একটি স্বর্ণের দোকানে কাজ পেয়ে যাই। সপ্তাহে দু’দিন ১২ ঘণ্টা করে দাঁড়িয়ে কাজ করেছি সেখানে। পরে বড় একটি কফি শপে চাকরি পাই।’

নিপুণ বলেন, ‘আমার তখনকার কাজেই সেই অভিজ্ঞতাই এখন আমার ব্যবসায় বেশ কাজে লাগছে। আসলে সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু সফলতা আসবে না।’

নিপুণকে বর্তমানে বেশ সফলই বলা যায়। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠানেরও দেখভাল করেন তিনি। বর্তমানে নিজের টিউলিপ নামের একটি পার্লার পরিচালনা করছেন নিপুণ। পাশাপাশি তার টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৩

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৪

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৫

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৬

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৭

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৮

একই জায়গায় আটকে থাকতে চাই না

৯

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১০

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১১

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৪

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৫

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৬

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৭

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৮

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৯

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

২০