বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ ও অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সরকারি কলেজ মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য শিমুন শামস্, মীর্জা মনিরুজ্জামান কাকন, সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক ও জেলা কোচ মো. আলতাফ হোসেন, ক্রীড়াবিদ একরামুল হোসেন লালু, মো. রাশেদুজ্জামান সুমন, আক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় ক্লেমন সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ও কালিগঞ্জ ক্রিকেট একাডেমি।

উদ্বোধনী খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন খন্দকার কবির হাসান ও মো. মেহের উল্লাহ এবং স্কোরার ছিলেন ইসরাইল হোসেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

২

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৩

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৪

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

৫

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

৬

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

৭

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

৮

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

৯

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১০

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১১

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১২

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৩

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৪

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

১৫

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৬

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

১৭

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

১৮

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

১৯

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০