বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘জওয়ান’ দিয়ে বলিউডের পর হলিউড জয়ের পথে অ্যাটলি

বিনোদন ডেস্ক: ২০২৩ সালে মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখের ‘জওয়ান’। এ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার। বলিউডে এ সিনেমা ব্যবসার দিক দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে।

পাশাপাশি ‘জওয়ান’ দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তাও লাভ করেছেন অ্যাটলি। এটি শাহরুখের ক্যারিয়ারেরও সবচেয়ে বড় হিট সিনেমা বলে বিবেচিত।

নির্মাতার জন্য ‘জওয়ান’ সিনেমা নতুন একটি মাপকাঠি চিহ্নিতি করেছে। এ সিনেমা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা এবং সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা হিসেবে স্থান পেয়েছে। বিশ্বব্যাপী এটি ১১৬০ কোটি রুপি আয় করেছে।
জানা গেছে, এবার বলিউড ছাড়িয়ে হলিউডেও পাড়ি জমানোর আভাস দিয়েছেন জনপ্রিয় এ নির্মাতা। এক সাক্ষাৎকারে অ্যাটলি হলিউডের প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছেন।

অ্যাটলি আস্থা প্রকাশ করেছেন, তার স্বপ্ন তিন বছরের মধ্যে পূরণ হবে। নির্মাতা চান দর্শক তার তৈরি সিনেমা দেখার জন্য সময় এবং অর্থ বিনিয়োগকারী হিসেবে সর্বাধিক বিনোদন পান, সে কারণেই তিনি কিছুটা সময় নিয়ে আগাতে চাচ্ছেন।

অ্যাটলি তার প্রথম সিনেমা থেকেই এ নীতির উপর জোর দিয়ে এসেছেন। তিনি বলেন, ‘আমি আমার প্রতিশ্রুতিতে দৃঢ় ছিলাম। যদি কখনো হলিউডের সিনেমা তৈরি করি, আমি সেরাটাই তৈরি করব।’

হলিউডের সিনেমা নিয়ে অ্যাটলির কাছ থেকে জানতে চাইলে বলেন, ‘হ্যাঁ, এটা হচ্ছে। বলিউডে পৌঁছতে আমার ৮ বছর লেগেছে। হয়তো আগামী ৩ বছরের মধ্যে হলিউড ভালো একটি সিনেমা উপহার দিতে পারব। আমি এটি নিয়ে এগিয়ে যাচ্ছি।’

গত বছর ‘জওয়ান’ মুক্তির পর অ্যাটলি জানিয়েছিলেন, তিনি হলিউড স্টুডিওর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হলিউডে আমাকে জাতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যিই সম্মান করে।’

অন্য এক সাক্ষাৎকারে অ্যাটলি হলিউডের প্রযুক্তিবিদদের কাছ থেকে প্রশংসা পাওয়ার কথা জানিয়েছিলেন। বিশেষ করে জওয়ানের অ্যাকশন দৃশ্যের জন্য। তিনি আরও বলেন, ‘আমাদের সিনেমায় যারা কাজ করেছেন তারা হলিউডের।

অ্যাকশন ডিরেক্টর স্পিরো রাজাতোস আমাদের সঙ্গে কাজ করেছেন। সুতরাং স্পিরো এবং হলিউডের অন্যান্য দুর্দান্ত পরিচালক এবং প্রযুক্তিবিদরা জওয়ানের একই স্ক্রিনিংয়ে ছিলেন।’ আশা করা যাচ্ছে বলিউডের পর হলিউডও জয় করবেন খ্যাতিমান নির্মাতা অ্যাটলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০