বাংলাদেশ, সোমবার, ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৪ মার্চ ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ডার্বিতে সিটির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরুটা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য স্বপ্নের মতো। আট মিনিট না পেরোতেই মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় তারা।
সেই লিড ধরে রাখে ম্যাচের ৫৬ মিনিট পর্যন্ত। কিন্তু এরপর শুরু হয় ম্যানচেস্টার সিটির দাপট। দারুণভাবে ফিরে এসে ইউনাইটেডকে স্রেফ উড়িয়ে দেয় তারা। তাই ডার্বি জয়ের স্বপ্ন দেখা ইউনাইটেড মাঠ ছাড়ে ৩-১ গোলের হার নিয়ে।

প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম দেখাতেও তিনটি গোলই দিয়েছিল সিটি। তবে নিজেদের মাঠে এসে যে শুরুতেই গোল হজম করতে হবে সেটা হয়তো ভাবেনি তারা। ধারার বিপরীতে গিয়ে দুর্দান্ত এক শটে ইতিহাদ স্টেডিয়াম স্তব্ধ করে দেন মার্কাস রাশফোর্ড।

পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি সিটি। বেশিরভাগ সময় বল নিজেদের দখলেই রাখে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে আরলিং হালান্ডের অবিশ্বাস্য মিস হতাশা বাড়িয়ে দেয় আরও। বিরতির পর ৫৬ মিনিটে স্বাগতিকদের ধৈর্যের ফসল এনে দেন ফিল ফোডেন। রদ্রির পাস থেকে জোরাল শটে সমতা ফেরান তিনি।

৮০ মিনিটে সেই ফোডেনের হাত ধরেই এগিয়ে যায় সিটি। হুলিয়ান আলভারেসের পাস থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে একই ভুল করেননি হালান্ড। শেষ মুহূর্তে তার গোলেই মাটি হয়ে যায় ইউনাইটেডের পয়েন্ট পাওয়ার স্বপ্ন।

এই জয়ে ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে ইউনাইটেড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে শিক্ষা অফিসে সংঘর্ষ, এটিওসহ আহত ৯

সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি নতুন হত্যা মামলায় গ্রেপ্তার, জামিন না’মঞ্জুর

কয়রায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও গাছের চারা বিতরণ

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

আইন সহায়তাপ্রাপ্তদের নিয়ে স্বদেশ’র ক্লায়েন্ট ওয়ার্কশপ

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বৃক্ষরোপণ ও আলোচনা

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত দিতে হয়: রুমিন ফারহানা

জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’

শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ

১০

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১১

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১২

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

বিশ্বকাপ ফ্যান জোনের কাছে গোলাগুলিতে নিহত ১

১৪

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১০০ মিলিয়ন ইউয়ান দেবে চীন

১৫

ট্রাম্পকে অযোগ্য, দুর্নীতিগ্রস্ত লুজার বললেন বাইডেন

১৬

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

১৭

সৌদি আরবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৪

১৮

ব্রাজিল ম্যাচের আগে জাপান শিবিরে বড় দুঃসংবাদ

১৯

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: ডা. শফিকুর রহমান

২০
error: Content is protected !!