বাংলাদেশ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৪ মার্চ ২০২৪, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পকে হারালেন নিকি

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান প্রাইমারিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন নিকি হ্যালি। ২০২৪ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এটি নিকির প্রথম জয়।

যদিও নিকি তার নিজ রাজ্য দক্ষিণ ক্যারোলিনায় হেরেছেন। তবে মার্কিন ইতিহাসে তিনিই প্রথম নারী যিনি রিপাবলিকান প্রাইমারিতে জয়ী হয়েছেন।

প্রেসিডেন্ট প্রার্থীর দৌড়ে ট্রাম্প হ্যালির চেয়ে অনেক দূর এগিয়ে রয়েছেন। সম্ভবত নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের মুখোমুখি ট্রাম্পই হতে পারেন।

রোববার গভীর রাতে জাতিসংঘের এ সাবেক রাষ্ট্রদূতকে বিজয়ী ঘোষণা করা হয়। এ জয় তার প্রচারে একটি ছোট উৎসাহ দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। ওয়াশিংটনে ৬২.৯ শতাংশ ভোট পেয়েছেন নিকি। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ৩৩.২ শতাংশ।

হ্যালির মুখপাত্র অলিভিয়া পেরেজ-কিউবাস এক বিবৃতিতে বলেছেন, এটা আশ্চর্যের কিছু নয় ওয়াশিংটনের রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্প এবং তার সমস্ত কাজকে প্রত্যাখ্যান করেছেন।

রিপাবলিকান প্রতিদ্বন্দ্বিতায় ট্রাম্পের সাম্প্রতিক জয়ের পর হ্যালির জয় এসেছে। শনিবার মিসৌরি এবং আইডাহোর ককাস জিতেছেন ট্রাম্প।

ট্রাম্প সম্প্রতি আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা এবং দক্ষিণ ক্যারোলিনাও জিতেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হওয়ার জন্য নিজের অবস্থান অনেক শক্তিশালী করেছেন ট্রাম্প।

টানা পরাজয় সত্ত্বেও হ্যালি বলেছেন, তিনি অন্তত সুপার মঙ্গলবার রেসের মাধ্যমে রেসে থাকবেন।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনও অর্ণব দত্তকে জনতা ব্যাংকের বিদায় সংবর্ধনা

১

কালিগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতির পর লুট হওয়া মোবাইল থেকে হুমকি, আতঙ্কে পরিবার

২

পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত

৩

কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো মহিষ

৪

আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

৫

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

৬

হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব || ‎তারিক ইসলাম

৭

রাস পূজা ঘিরে সুন্দরবনে নিরাপত্তা বেষ্টনী, মাঠে একাধিক টিম

৮

কালিগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া অনুষ্ঠান

৯

সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

১০

সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১১

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন

১২

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

১৩

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

১৪

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

১৬

সরকার ও বিরোধী দলের যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি

১৭

এবার হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

১৮

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

১৯

সাতক্ষীরায় যৌথবাহিনীর টহল

২০