বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ মার্চ ২০২৪, ৫:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমি ও শাহরুখ তারকাদের শেষ প্রজন্ম: কঙ্গনা

বিনোদন ডেস্ক: ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন বলিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশে থেকে ভোটযুদ্ধে অংশ নেবেন তিনি।
এরই মধ্যে রাজনীতির মাঠে সক্রিয় হয়ে গেছেন তিনি।

তবে সাম্প্রতিক সময়টা ভালো কাটছে না এই অভিনেত্রীর। একের পর এক ফ্লপ সিনেমার কারণে তার ক্যারিয়ার হুমকির মুখে। তবে আবারও সাফল্যের ধারায় ফিরবেন বলে আশাবাদী কঙ্গনা। এই আশাবাদ ব্যক্ত করতেই নিজেকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন তিনি। কঙ্গনার দাবি তারা তারকাদের জেনারেশনের ‘শেষ তারকা’।

সম্প্রতি ‘টাইমস নাও সামিট’-এ উপস্থিত ছিলেন কঙ্গনা। সেখানেই বিভিন্ন কথোপকথনে নিজেকে এবং শাহরুখ খানকে তারকাদের শেষ প্রজন্ম বলে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। কঙ্গনা বলেন, আমি এবং শাহরুখ খান তারকাদের শেষ প্রজন্ম। ওটিটি কখনো তারকা তৈরি করতে পারে না। আমরা পরিচিত মুখ। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের অনেক চাহিদা রয়েছে। শুধু টিকে থাকার জন্য ওটিটিতে আসতে পারব না।

গত কয়েক বছরে একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়েছে কঙ্গনার। নিজের ব্যর্থ সিনেমা প্রসঙ্গে কঙ্গনা বলেন, পৃথিবীতে এমন কোনো অভিনেতা নেই, যার ফ্লপ সিনেমা নেই। শাহরুখ খানের ১০ বছর কোনো হিট সিনেমা ছিল না। কিন্তু ‘পাঠান’ বক্স অফিসে হিট হয়। ৭-৮ বছর আমার কোনো হিট সিনেমা ছিল না। কিন্তু ‘মণিকর্ণিকা’ বক্স অফিসে হিট হয়। এরপর তিন-চার বছর কোনো হিট সিনেমা উপহার দিতে পারিনি। এবার ‘ইমার্জেন্সি’ আসছে, আশা করছি এটি ভালো সাড়া ফেলবে।

নিজের সঙ্গে কিং খানের তুলনা করার পর থেকেই ট্রোলের শিকার হন তিনি। সোশ্যাল মিডিয়ার অনেকেরই দাবি কিং খানের সঙ্গে কোনো তুলনাই হয় না কঙ্গনার। শুধু শুধু এই ধরনের মন্তব্য করায় ক্ষুব্ধ নেটিজেনরা।

উল্লেখ্য, কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘তেজাস’-এ। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি। সামনে অভিনেত্রীকে দেখা যাবে ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে। এটি পরিচালনাও করছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১০

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১১

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

১২

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

১৩

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

১৪

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

১৫

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১৬

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১৮

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৯

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

২০