বাংলাদেশ, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৩ এপ্রিল ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগুন-সন্ত্রাসীদের জন্য বিএনপির মায়াকান্না কেন?

ডেস্ক রিপোর্ট: মানুষ মারার আসামি, আগুন-সন্ত্রাসীরা জেলে গেলে বিএনপি তাদের জন্য মায়াকান্না করে। আগুন-সন্ত্রাসীদের জন্য বিএনপির এই ‘মায়াকান্না’ কেন—জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৩ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ইফতার সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন।

সরকার দলীয় এই শীর্ষ নেতা বলেন, তাদের (বিএনপি) ৮০ শতাংশ নেতাকর্মী নাকি নির্যাতনে আছেন। আমি মির্জা ফখরুল সাহেবকে বলেছি—তালিকা প্রকাশ করুন। আগুন-সন্ত্রাসীদের জন্য বিএনপির মায়াকান্না কেন, আমি জানি না।

ওবায়দুল কাদের বলেন, রোজার মাসে দান-খয়রাত, যাকাতের আশায় কিছু গরীব মানুষ আসেন। কিন্তু না খেয়ে রাস্তায় পরে মারা গেছেন এমন কোনো দৃষ্টান্ত নেই। বিশ্ব সংকটে তেলের দাম বাড়ে অথচ আমরা সমন্বয় করেছি। সমন্বয় করে কিছু হলেও দাম কমেছে।

আওয়ামী লীগ সম্পাদক বলেন, ঢাকা সিটিতে এত ভিক্ষুক কেন, অনেকে এমন প্রশ্ন করেন। তাদের লজ্জা করে না- তারা একজন গরীব মানুষকেও রোজার মাসে সাহায্য করেননি। ইফতার বিতরণ করেননি। তারা বড় বড় হোটেলে ইফতার খেয়েছেন। গরীব মানুষের মাঝে ইফতার দিচ্ছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এটা আওয়ামী লীগের ঐতিহ্য।

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়তুল মোকাররমের সাবেক খতিবের মুক্তি দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১

নড়াইলে আ’লীগের সাবেক এমপি মুক্তির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

২

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

শীতকালে কেন বেড়ে যায় রক্তচাপ? কারণ ও প্রতিকার

৪

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

৫

ব্রহ্মরাজপুরে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে দহকুলা চ্যাম্পিয়ন

৬

ইউএনও অর্ণব দত্তকে জনতা ব্যাংকের বিদায় সংবর্ধনা

৭

কালিগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতির পর লুট হওয়া মোবাইল থেকে হুমকি, আতঙ্কে পরিবার

৮

পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত

৯

কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো মহিষ

১০

আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

১১

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

১২

হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব || ‎তারিক ইসলাম

১৩

রাস পূজা ঘিরে সুন্দরবনে নিরাপত্তা বেষ্টনী, মাঠে একাধিক টিম

১৪

কালিগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া অনুষ্ঠান

১৫

সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

১৬

সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১৭

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন

১৮

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

১৯

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

২০