বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ এপ্রিল ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুজরাটকে হারিয়ে শীর্ষে রাজস্থান

স্পোর্টস ডেস্ক: শুভমান গিল ও ডেভিড মিলারের ব্যাটে ভালো সংগ্রহ পায় গুজরাট টাইটান্স। কিন্তু ব্যাটিংয়ে নেমে সেই তাদের দারুণ ইনিংস ম্লান করে ঝড় তোলেন সাঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ার।
রাজস্থান রয়্যালসকে জিতিয়ে তোলেন টেবিলের শীর্ষে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে গুজরাটকে ৩ উইকেট হারায় রাজস্থান। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে গুজরাট সংগ্রহ করে ১৭৭ রান। জবাব দিতে নেমে ৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রাজস্থান। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে দলটি। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। সমান পয়েন্ট নিয়ে তিনে গুজরাট।

টস হেরে ব্যাট করতে নামা প্রথম ওভারেই ওপেনার ঋদ্ধিমান সাহার উইকেট হারায়। তিনে নামা সাই সুদর্শন ১৯ বলে ২০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান। চারে নেমে ঝড়ো শুরু করেন পান্ডিয়া। তবে টিকতে পারেননি বেশিক্ষণ। ১৯ বলে ২৮ রান করে হারান উইকেট। একপ্রান্তে লড়তে থাকা গিলও ৩৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে বিদায় নেন।

ডেভিড মিলার এসে ব্যাট হাতে ঝড় তোলেন। তবে চার রানের আক্ষেপ নিয়ে ৩০ বলে ৪৬ রান করে বিদায় নেন তিনি। তার সঙ্গে শেষদিকে ১৩ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ভালো সংগ্রহ এনে দেন অভিনব মনোহর।

বোলিংয়ে রাজস্থানের হয়ে ২৫ রান খরচায় ২ উইকেট নেন স্বন্দীপ শর্মা। এছাড়া ১টি করে উইকেট তোলেন যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা এবং ট্রেন্ট বোল্ট।

রান তাড়ায় খেলতে নেমে ৩ ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার। কিছুক্ষণ পর ২৫ বলে ২৬ রানের ইনিংস খেল উইকেট হারান দেবদুত পাডিক্কালও। তবে স্যামসন একপ্রান্তে ঠিকই লড়ে যান। তাকে সঙ্গ দিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন হেটমায়ার। স্যামসন ৬০ রান করে বিদায় নিলেও ঝড় চালাতে থাকেন ক্যারিবিয় ব্যাটার।

শেষদিকে এসে জুরেল করেন ১৮ রান। অশ্বিন করেন ১০ রান। আর হেটমায়ার ঝড়ে সহজেই জয়ের দেখা পায় রাজস্থান। ২৬ বলে ৫৬ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। গুজরাটের হয়ে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। এছাড়া ২ উইকেট নেন রশিদ খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

১

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

২

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৩

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৪

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৫

একই জায়গায় আটকে থাকতে চাই না

৬

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৭

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৮

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৯

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১২

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৩

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৪

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৫

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৬

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৭

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৯

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

২০