বাংলাদেশ, রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৯ এপ্রিল ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভার্দিওল-হালান্ডের গোলে ম্যানচেস্টার সিটির জয়

স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধে জোস্কো ভার্দিওলের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বিরতির পর ব্যবধান আরও বাড়ান চোট কাটিয়ে মাঠে ফেরা আর্লিং হালান্ড।
এই দুই গোলেই নটিংহ্যাম ফরেস্টকে হারাল তারা। পয়েন্ট টেবিলে এখন আর্সেনালের সঙ্গে ব্যবধান স্রেফ ১।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ নটিংহ্যাম ফরেস্টের মাঠে ২-০ ব্যবধানে জয়লাভ করে পেপ গার্দিওলার দল। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে তারা। এক ম্যাচ বেশি খেলে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকে খুব বেশি আক্রমণ করতে পারেনি সিটি। তবে ৩২তম মিনিটে ঠিকই এগিয়ে যায় তারা। কেভিন ডি ব্রুইনার করা কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান ভার্দিওল।

বিরতির পর সমতায় ফিরতে মরিয়া নটিংহ্যাম কয়েকটি আক্রমণ চালায়; তবে সফল হয়নি। উল্টো আরও এক গোল হজম করে বসে তারা। ৭১তম মিনিটে ডি ব্রইনার পাস পেয়ে বল টেনে নিয়ে বক্স থেকে লক্ষ্যভেদ করেন হালান্ড। এই মৌসুমে প্রিমিয়ার লিগে এটি তার ২১তম গোল। কোল পালমারকে ছাড়িয়ে আবারও সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন নরওয়ের এই স্ট্রাইকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি, টেকসই খাদ্য ব্যবস্থা গড়ার আহ্বান

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড

ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ অন্তত ৫১ হাজার

ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া

মেসির রেকর্ডগড়া গোলে জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করলো আর্জেন্টিনা

শ্যামনগরে প্রান্তিক কৃষকদের মাঝে লবণ সহিষ্ণু বীজ ও সার বিতরণ

এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

সিঁথির ‘বসন্তের কোকিল’-এ নজর কাড়লেন অলংকার

১০

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

১১

কেন বাতিল হলো ইরানের সেই ‘উইনিং গোল’?

১২

উন্নয়ন সংস্থা লিডার্স’র বার্ষিক সাধারণ সভা

১৩

বিয়ের অতিথি ১০০ ছাড়ালে গুনতে হবে জনপ্রতি ২৫ টাকা

১৪

বিশ্বকাপ উন্মাদনায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

১৫

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

১৬

পাইকগাছায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

১৭

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

১৮

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু

১৯

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলন আরও গতিশীল করে তোলার আহবান

২০
error: Content is protected !!