বাংলাদেশ, রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৫ মে ২০২৪, ৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ অ্যাসিস্ট ও এক গোলে মেসির জোড়া রেকর্ড

স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারে গিয়ে একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছেন লিওনেল মেসি। আজ নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৫ অ্যাসিস্ট ও এক গোল করে জোড়া রেকর্ডে নাম লেখান এই আর্জেন্টাইন।

তার ইতিহাস গড়ার দিনে ৬-২ গোলের বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। যেখানে হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেস। শুধু তা-ই নয়, মেসি জোড়া গোল করিয়েছেন মাতিয়াস রোহাসকে দিয়েও।
মেসির আগে কোনো ফুটবলারই মেজর লিগ সকারের ইতিহাসে সরাসরি ছয়টি গোলে অবদান ও পাঁচটি অ্যাসিস্ট করতে পারেননি। লিগে এনিয়ে টানা ছয় ম্যাচে গোল করেছেন কিংবা করানোর কীর্তি গড়েছেন এই ফরোয়ার্ড। এনিয়ে ৮ ম্যাচে ১০ গোল ও ১২ অ্যাসিস্ট করেছেন তিনি। লিগে দুটো বিভাগেই বসে আছেন সিংহাসনে। যদিও গোলদাতার তালিকায় তার সঙ্গে যৌথ ভাবে শীর্ষে আছেন সুয়ারেস।

চেজ স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল মায়ামি। তবে ৪৮ মিনিটে মাতিয়াস রোহাসকে গোল বানিয়ে দিয়ে দলকে সমতায় ফেরান মেসি। এর দুই মিনিট পরই সুয়ারেসের পাস থেকে তার গোলে এগিয়ে যায় মায়ামি।

৬২ মিনিটে রোহাসকে দ্বিতীয় গোল এনে দেওয়ার পর সুয়ারেসকে হ্যাটট্রিকের স্বাদ পাইয়ে দেন মেসি। তার পাস থেকে ৬৮, ৭৫ ও ৮১ মিনিটে গোল করেন সুয়ারেস। মায়ামির জার্সিতে উরুগুইয়ান এই ফরোয়ার্ডের প্রথম হ্যাটট্রিক এটি। ম্যাচের যোগ করা সময়ে নিউইয়র্ক ব্যবধান কমালেও ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এই জয়ে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি, টেকসই খাদ্য ব্যবস্থা গড়ার আহ্বান

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড

ইরানের অস্তিত্ব থাকবে না, আবারও হুমকি ট্রাম্পের

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ অন্তত ৫১ হাজার

ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া

মেসির রেকর্ডগড়া গোলে জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করলো আর্জেন্টিনা

শ্যামনগরে প্রান্তিক কৃষকদের মাঝে লবণ সহিষ্ণু বীজ ও সার বিতরণ

এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

সিঁথির ‘বসন্তের কোকিল’-এ নজর কাড়লেন অলংকার

১০

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

১১

কেন বাতিল হলো ইরানের সেই ‘উইনিং গোল’?

১২

উন্নয়ন সংস্থা লিডার্স’র বার্ষিক সাধারণ সভা

১৩

বিয়ের অতিথি ১০০ ছাড়ালে গুনতে হবে জনপ্রতি ২৫ টাকা

১৪

বিশ্বকাপ উন্মাদনায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

১৫

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

১৬

পাইকগাছায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

১৭

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

১৮

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু

১৯

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলন আরও গতিশীল করে তোলার আহবান

২০
error: Content is protected !!