বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ জুলাই ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলোর মুখ দেখল দরদ, জানা গেল সিনেমা মুক্তির সময়

বিনোদন ডেস্ক: ‘তুফান’ ঝড় থামার পরপরই আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। রোববার (৭ জুলাই) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা অনন্য মামুন।

এদিন শাকিব খানের সঙ্গে কলকাতার হোটেলে তোলা একটি ছবি প্রকাশ করে এই পরিচালক জানান, ১৫ জুলাই থেকে ‘দরদ’ সিনেমার প্রোমোশন শুরু করবেন। তাদের মূল লক্ষ্য থাকবে বাংলাদেশের পাশাপাশি বিশ্ব বাজারে ভালো কিছু করা। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থান করা বাঙালিদের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়া।

অনন্য মামুন বলেন, দুই মাস দরদের প্রোমোশনে নতুন চমক থাকবে। শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোন বড় আয়োজন হবে। সেখানে জানানো হবে সেপ্টেম্বর মাসের কোন তারিখ ‘দরদ’ প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পাবে।

ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে দরদের টিজার। যেখানে বহুরূপী শাকিবের দেখা পেয়েছে ভক্তরা। কখনো একদমই নিরীহ, কখনো বিধ্বংসী ভয়ংকর এক রহস্য পুরুষ হিসেবে পর্দায় হাজির হয়েছেন নায়ক।

সবকিছু মিলিয়ে তুফানের পর আরও একটি ব্লকবাস্টারের অপেক্ষা করছে শাকিব ভক্তরা। তাদের কথা চিন্তা করেই দুই মাস পরেই সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘দরদ’ হতে যাচ্ছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। যেখানে আরও অভিনয় করছেন সোনাল চৌহান, পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী। বাংলার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ভাষায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসের উপকূলে ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ-সুদানের

৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

সকালে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খাওয়ার যত উপকার

দুপুরের মধ্যে আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

১০

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

১১

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

১২

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

১৩

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

১৪

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

১৫

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

১৬

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১৭

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১৮

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১৯

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

২০
error: Content is protected !!