বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ আগস্ট ২০২৪, ৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, বন্দরে জাহাজ খালাস বন্ধ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): দুই দিনের টানা ভারী বৃষ্টিতে মোংলা পৌর শহরসহ উপজেলার সোনাইলতলা, মিঠাখালি, চাঁদপাই, বুড়িরডাংগা, চিলা ও সুন্দরবনের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে অনেকের পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। দেখা দিয়েছে জলাবদ্ধতা।

টানা বৃষ্টিতে পৌর শহরের শেহলাবুনিয়া, মাকোড়ঢোন, কুমারখালী, কানাইনগর, কাইনমারীসহ বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের। অনেক বাসাবাড়িতে উঠে গেছে পানি। সড়কে পানি জমে থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।

পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে অভিযোগ পৌরসভাবাসীর। এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, মোংলা এলাকায় টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে অন্তত এক হাজারের ওপরে চিংড়ি ঘের ডুবে গেছে।

এদিকে, মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানায়, মোংলা বন্দরে অবস্থান করা ৮টি পণ্যবাহী জাহাজের মধ্যে দুটি জাহাজে পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে। খালাস বন্ধ হওয়া বিদেশি জাহাজ দুটিতে কানাডা থেকে সার আমদানি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০