বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ সেপ্টেম্বর ২০২৪, ৩:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কায় ৭ উইকেটে জিতেছে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: শুরুতে বোলাররা চেপে ধরলেন শ্রীলঙ্কান ব্যাটারদের। ফাহিমা খাতুন একাই নেন তিন উইকেট।
এরপর ব্যাটারদের হাত ধরেই সহজেই এসেছে আরও এক জয়।

বৃহস্পতিবার পি সারা ওভালে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হয় বাংলাদেশ ‘এ’ দল। ৭ উইকেটে জয় পেয়েছে সফরকারীরা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান করে শ্রীলঙ্কা। ওই রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় লঙ্কানদের। উদ্বোধনী জুটিতে তারা পায় ৭২ রান। ৪০ বলে ২৭ রান করা নিতমি পুরনাকে ফেরান ফাহিমা। পরের সাত ওভারে স্রেফ ২৯ রান করেছে লঙ্কান মেয়েরা, হারিয়েছে ৬ উইকেট।

শ্রীলঙ্কার পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার কৌশিকি নুথাওয়াঙ্গে। বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১২ রান দিয়ে চার উইকেট পান ফাহিমা। একটি করে উইকেট পান রাবেয়া খান, জাহানারা আলম, রিতু মণি ও সুলতানা খাতুন।

রান তাড়ায় নেমে দলের পক্ষে ৪৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন শামীমা সুলতানা। এছাড়া ৩১ বলে ২৮ রান আসে সুবহানা মোস্তারির ব্যাটে। ২২ বলে ২০ রান করেন ওপেনার সাথী রাণী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

২

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

৩

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

৪

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

৫

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

৭

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৮

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৯

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

১০

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১২

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

১৩

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

১৪

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১৫

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৬

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১৭

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৮

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৯

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

২০