বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ মে ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সরাসরি দেখা নিয়ে শঙ্কা!

ক্রীড়া ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে ৯ মে। তবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচগুলো সরাসরি টিভিতে দেখা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কেননা এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেল কেনেনি আসন্ন এই সিরিজের সম্প্রচার স্বত্ব।

কেবল প্রথম ম্যাচই নয়, পুরো সিরিজই বাংলাদেশের দর্শকরা টিভিতে সরাসরি দেখতে পারবেন কিনা সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর আগের বছরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সিরিজ সরাসরি দেখা নিয়ে একই সমস্যার সৃষ্টি হয়। আসন্ন সিরিজের সম্প্রচার নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছেও এখন পর্যন্ত কোনো তথ্য নেই।

আজ (৪ মে) মিরপুর শের-ই বাংলার মাঠে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে টিভিতে খেলা দেখানোর বিষয় নিয়ে কথা বলেছেন। এ সময় তিনি জানান, ‘এখন পর্যন্ত খেলা সম্প্রচার নিয়ে কোনো তথ্য নেই। এটা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের বিষয়। স্বাগতিক বোর্ডই এসব বিষয় দেখে। ম্যাচের আয়োজন ও সম্প্রচার স্বত্ব বিক্রিও তারাই করবে। এটা তাদের ব্যাপার।’

আসন্ন এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে খেলবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। সিরিজটির আয়োজক এসেক্স, আর খেলা মাঠে গড়াবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। ম্যাচগুলো হবে ৯, ১২ ও ১৪ মে। এই সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আইরিশরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

১

কন্যাশিশুর নিরাপত্তা মানেই ভবিষ্যতের নিরাপত্তা || খান মোঃ আবু হাসান

২

সেনা নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

৩

লঙ্কানদের কাছে ৬৩ রানে হার, হাতছাড়া হলো ব্রোঞ্জও

৪

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

৫

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

৬

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

৭

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৮

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৯

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

১০

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

১১

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

১৩

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১৪

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১৫

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১৭

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৮

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৯

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

২০