বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ মে ২০২৩, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইংরেজি ১ম পত্র ও ২য় পত্রে একই প্যারাগ্রাফ!

ডেস্ক রিপোর্ট: রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রোববার (৭ মে) ইংরেজী ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বুধবার (৩ মে)।

কিন্তু ইংরেজি ১ম পত্র ও দ্বিতীয় পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য করা প্রশ্নে একই প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে! আর এই নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শিক্ষার্থীদের মতে, একই প্যারাগ্রাফ দুই পরীক্ষায় কমন আসায় তাদের লিখতে সুবিধা হয়েছে। আর অভিভাবকরা বলছেন, একই প্যারাগ্রাফ দুই পরীক্ষায় আসাটা প্রশ্ন প্রণয়নকারীদের চরম উদাসীনতার ফল।

দেখা গেছে, ইংরেজি প্রথম পত্রের ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান ১৪ এর জন্য প্যারাগ্রাফের অংশে দেওয়া হয়েছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ (Our National Flag)। আর আজ অনুষ্ঠিত ইংরেজি ২য় পত্র পরীক্ষার ১২ নম্বর প্রশ্নের পূর্ণমান ১৫ এর জন্য ওই একই প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তবে একই প্যারাগ্রাফ হলেও ইংরেজি ১ম পত্র পরীক্ষায় বলা হয়েছিল- Answer the following questions to write a paragraph on Our National Flag। সেখানে ৭টা প্রশ্ন ছিল। অর্থাৎ সাতটি প্রশ্নের ভিত্তিতে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল। আর ইংরেজি ২য় পত্রের প্রশ্নে বলা হয়েছে- Write a paragraph on Our National Flag। আর এটি ছিল বর্ণনা ভিত্তিক।

এখন প্রশ্ন উঠেছে ক্ষেত্র বিশেষ উত্তরের ধরন যাই হোক; একই প্রশ্ন দুই পরীক্ষায় প্রণয়ন সমুচিত হয়নি। বিষয়টি জানিয়ে এরই মধ্যে অনেকেই তা ফেসবুকে পোস্ট দিয়েছেন।

ফারহান আফরোজ নামে ফেসবুকে একজন লিখেছেন, ‘লেখা পড়ার মান কতটা ভয়াবহ!! লেখাপড়া এখন তামাশাভরা!!! এসএসসি ২০২৩ রাজশাহী বোর্ডের ইংরেজি ১ম পত্র ও ইংরেজি ২য় পত্রে Paragraph এসেছে Our National Flag!! দুটো পরীক্ষায় একই Paragraph !! ভাবা যায়!! যারা প্রশ্ন তৈরি করেছেন তাদের কি বলা যায়..? এমন লেখাপড়ার কি দরকার? আমার প্রশ্নের মান পছন্দ হয়নি। আমার অভিমত। দয়া করে কেউ চাপ নিবেন না। ‘

এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, এই বিষয়টি তার জানা নেই। তাই তিনি যাচাই না করে কিছু বলতে পারবেন না। আর প্রশ্ন কোন বোর্ড করেছে সেটিও জানতে হবে। আর এটা জানতে একটু সময় লাগবে। পরীক্ষা শেষে জানা যাবে যে এটা কোন বোর্ডের প্রশ্ন ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০