বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরীমনির জন্মদিনে থাকছে না সেই জৌলুস, নেপথ্যে…

বিনোদন ডেস্ক: প্রতি বছর মহাসমারোহে নিজের জন্মদিন উদ্‌যাপন করেন ঢালিউড তারকা পরীমনি। সেই অনুষ্ঠান ঘিরে আলোচনা শেষ হয় না যেন। অনুষ্ঠানের জৌলুস থেকে পরীমনির সাজসজ্জায় শুধু অতিথিরা নয়, চমকে ওঠে সারাদেশ। তার জন্মদিন উদযাপনী অনুষ্ঠানের ছবি, ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

কিন্তু গত দু’বছর ধরে জমকালো সেই আয়োজন আর হচ্ছে না। জানা গেছে, এ বছরও তেমন জৌলুসপূর্ণ আয়োজন করা হচ্ছে না পরীমনির জন্মদিনে। তার ৩২তম জন্মদিনে থাকবে ঘরোয়া এক আয়োজন। সেখানে থাকবেন কেবল খুব কাছের কয়েকজন মানুষ। তার জন্মদিন উদযাপনের জৌলুস হঠাৎ কেন হারালো?

গত বছর অসুস্থ হয়ে হঠাৎ হাসপাতালে ভর্তি হন পরীমনির নানা শামসুল হক গাজী। সেসময় গণমাধ্যমকে পরীমনি বলেছিলেন, ‘আমার জন্মদিনের কেকটা আমি কাটি নানার হাত ধরে। তিনি আমার জীবনের বিশেষ ও গুরুত্বপূর্ণ একজন মানুষ। তার অসুস্থতার কারণে জন্মদিন উদযাপন করা হচ্ছে না।’ গত বছরের ২৪ নভেম্বর পরীমনিকে ছেড়ে পরপারে পাড়ি দেন তার নানা। জন্মদিনের মাত্র ১ মাস পর নানার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে হবে পরীমনিকে!

তবে জন্মদিনে পরীমনির ভিন্ন এক আয়োজনের কথা জানা গিয়েছিল। এই দিনে আনুষ্ঠানিকভাবে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরুর ঘোষণা দিতে চেয়েছিলেন তিনি। তবে অনিবার্য কারণে সেই ঘোষণা জন্মদিনে আর দেওয়া হচ্ছে না। তবে শিগগির জানা যাবে সে খবর।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীমনির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। শিগগিরই ভারতে অভিষেক হতে যাচ্ছে তার। ‘ফেলুবক্সী’ নামে এক ছবিতে দেখা যাবে তাকে। এ ছাড়া পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ অবমুক্ত হচ্ছে আগামী মাসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০