বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১২ নভেম্বর ২০২৪, ১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলকাতায় এক ঝাঁক তারকার মধ্যমণি হয়ে উঠলেন শাকিব!

বিনোদন ডেস্ক: সোমবারের টালিগঞ্জের সন্ধ্যা ছিল এবার অন্যরকম। কারণ, একসঙ্গে ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করে অনন্য নজির করেছে ওপার বাংলার প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’। যার মধ্য দিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দুই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি। এ সময় টালিউডের তাবড় তারকাদের সঙ্গে অংশ নিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান!

কলকাতায় যেহেতু বাংলা সিনেমা নিয়ে এতবড় ঘোষণা, কাজেই আয়োজনে অবশ্যই কমতি রাখেনি এসকে মুভিজ। খানিক বিরতির পর যেন নতুন পথচলা শুরু করল এই প্রযোজনা সংস্থা।

‘এইট্টিন অন স্ক্রীন’ শিরোনামে ২০২৬ সাল পর্যন্ত ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছে এসকে মুভিজ। আর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খানসহ টালিউডের নামজাদা তারকারা। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকায় মুম্বাইয়ে ‘বরবাদ’ ছবির শ্যুটিং ফেলেই এক রাতের জন্য কলকাতায় উড়ে আসেন তিনি। সাথে আরও উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, অঙ্কুশ-ঐন্দ্রিলা, পরমব্রত, রুদ্রনীলের মতো তারকারা। সেই তারকার হাঁটেই এবার মধ্যমণি হলেন মেগাস্টার শাকিব খান।

সম্প্রতি এই আয়োজনের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। তাতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থাপক মীর আফসার আলী মঞ্চে শাকিবকে মেগাস্টার সম্বোধন করে ডেকে নেন। মঞ্চও তখন ঝলমলে হয়ে ওঠে। এরপরই মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবি নিয়ে কিছুক্ষণ কথা বলেন শাকিব।

এ সময় শাকিব বলেন, ‘দরদ’ অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় এক ঘণ্টা ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।’ কলকাতা প্রসঙ্গে শাকিব বলেন, ‘যতবারই এখানে আসি, কখনও দুই বাংলাকে আলাদা মনে হয় না।’

এ নিয়ে সামাজিক মাধ্যমে এক ফেসবুক পোস্টও দিয়েছেন শাকিব খান। সোমবার সন্ধ্যার সেই মুহূর্তগুলো তুলে ধরে শাকিব লিখেছেন, ‘১৮ সিনেমার মধ্যমণি দরদ।’

অনন্য মামুনের পরিচালনায় দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। ভারতের সোনাল চৌহান ছাড়াও অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার। এছাড়াও আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১০

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১১

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৩

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৪

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

১৬

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১৭

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১৮

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৯

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

২০