বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ ডিসেম্বর ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকবাড়িয়া খালে কাঠের সেতু, আনন্দিত দুই পাড়ের মানুষ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শাকবাড়িয়া খালে সেতুর অভাবে পারাপারে ঝুঁকিতে থাকা মানুষের কষ্ট লাঘবে নিমির্ত কাঠের সেতু উদ্বোধন করা হয়েছে। সেতুটির নামকরণ করা হয়েছে শাকবাড়িয়া কোয়ালিশন সেতু।

জানা যায়, কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের খালের এক পারে মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্য পারে কমিউনিটি ক্লিনিক। এর পাশে পূর্বে একটি সেতু ছিল। কিন্তু ঘূর্ণিঝড় আইলায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হলে পানির চাপে সেতুটি ভেঙে যায়। সেই থেকে ৪ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ও কোমলমতি শিশুরা খেয়া পারাপারের মাধ্যমে চলাচল করতো। এতে তাদের দুর্ভোগের শেষ ছিল না। বর্ষাকালে এই দুর্ভোগ তীব্র আকার ধারণ করতো। খাল পার হতে গিয়ে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনার শিকার হতে হতো তারা। স্থানীয়দের ভোগান্তি দূরীকরণে সিএনআরএস এর টেকনিক্যাল সহযোগিতায় সুন্দরবন কোয়ালিশনের আওতায় মহিলা ও শিশু সংগঠনের বাস্তবায়নে নির্মাণ করা হয় কাঠের সেতু।

নবনির্মিত কাঠের সেতুটি মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন সিএনআরএস এর টেকনিক্যাল ম্যানেজার হারুন অর রশিদ, সিএনআরএস নবপল্লব প্রজেক্টর ফিল্ড অফিসার মোঃ মুস্তাক আহমেদ, মহিলা ও শিশু সংগঠনের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন, মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক নাজম খাতুন প্রমুখ।

স্থানীয় বাসিন্দা সইলউদ্দীন বলেন, সেতুটা পেয়ে আমার খুবই আনন্দিত। মানুষ এখন সেতু পার হয়ে ক্লিনিকে সেবা নিতে পারবে।

মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন বলেন, আইলার সময় এখানে নির্মিত সেতুটি ভেঙে যায়। সেই থেকে নৌকায় করে পারাপার হয়ে বিদ্যালয়ের আসতে হতো কোমলমতি শিশুদের। অনেক সময় পারাপার হতে গিয়ে নৌকা ডুবির ঘটনাও ঘটেছে। এখন সেতুটি পেয়ে আমরা খুশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!