বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১১ ডিসেম্বর ২০২৪, ২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্ল্যাক মানি’র ঝলকে ধুন্ধুমার অ্যাকশন!

বিনোদন ডেস্ক: হাজার কোটি টাকা নিয়ন্ত্রণে নিতে তৎপর প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীরা। যে টাকার কারণে মারামারি, খুনসহ নানান ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরো শহর। তারই এক ঝলকের দেখা মিলল নির্মাতার তরফে। রায়হান রাফির ‘ব্ল্যাক মানি’র ট্রেলারে উঠে আসে সেই হাজার কোটির গল্পের নেপথ্যে এক ধুন্ধুমার অ্যাকশন; কিন্তু এতকিছুর পরও সেই টাকা কার ভাগ্যে জোটে, তার রহস্য জানতে শুধু সিরিজটির মুক্তির প্রহর গোনা বাকি।

মঙ্গলবার রাতে আসন্ন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র ট্রেলার প্রকাশ করেন নির্মাতা রায়হান রাফি। দেড় মিনিটের সেই ট্রেলারে উঠে আসে কয়েক গ্রুপের মাঝে এক বিশাল অঙ্কের কালো টাকা কাড়াকাড়ির গল্প; উঠে আসে খুন, মাফিয়া দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের মতোও দৃশ্য।

পুরো ট্রেলারের আবহে শোনা যায় একটি র‍্যাপ গান। আর রাখা হয় শুধুমাত্র একটি সংলাপ, যার মাধ্যমে রাখা হয় গল্পের টুইস্ট। মাফিয়া-পুলিশের অ্যাকশন ছাড়াও চমক রাখা হয় আইটেম নাচ দিয়ে।

‘ব্ল্যাক মানি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন নায়ক রুবেল। প্রকাশিত সেই ট্রেলারে তাকে দেখা গেছে এক গ্যাংস্টারের অবতারে। এ ছাড়াও আছেন নায়িকা পূজা চেরি। যার সঙ্গে মাফিয়া, গ্যাংস্টার কিংবা রাজনীতিবিদদের সঙ্গ দেওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে এক ঝলক আইটেম নাচেও কোমড় দোলাতে দেখা গেছে নায়িকাকে।

এছাড়াও সিরিজটির বিভিন্ন চরিত্রে আরও আছেন সালাউদ্দিন লাভলু, পাভেল, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ারসহ অনেকে। বিশেষত, ট্রেলারে সেই একটি মাত্র সংলাপটি বলতে শোনা যায় সুমনের মাফিয়া চরিত্রটি থেকে। সংলাপটি, ‘বাজান মালটা কেমন দেশী না বিদেশী’।

এর আগে এই সিরিজের একটি থিম পোস্টার প্রকাশ করেন নির্মাতা রায়হান রাফি। সেখানে দেখা যায় পিস্তল হাতে রুবেল, আর মোহনীয় লুকে রয়েছেন পূজা চেরি।

উল্লেখ্য, রায়হান রাফির এটিই কোনো প্রথম ওয়েব সিরিজ আসতে চলেছে। সিরিজটি প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গতে স্ট্রিমিং হবে। কিন্তু ওয়েব সিরিজটি প্রকাশের দিনক্ষণ এখনও জানানো হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০