বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ ডিসেম্বর ২০২৪, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকার ওয়েব সিরিজে জয়া, বানাচ্ছেন নিপুন

বিনোদন ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্মে এরই মধ্যে অভিষেক হয়েছে ঢালিউড অভিনেত্রী জয়া আহসানের। সেও ভারতে। এবার দেশের ওটিটিতে যাত্রা শুরু হচ্ছে তার। তাকে নিয়ে ওয়েব সিরিজ বানাচ্ছেন আশফাক নিপুন, নাম ‘জিম্মি’।

গত মার্চ মাসে এই সিরিজের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে জয়া নিশ্চিত করেন যে, কাজটি নিয়ে কথাবার্তা চলছে। সম্প্রতি জানা গেছে, চলতি সপ্তাহে সিরিজের শুটিং শুরু হচ্ছে। জয়া বলেন, ‘সিরিজের কাজটা আরও আগে শুরু হওয়ার কথা ছিল। নানান কারণে সেটা করা যায়নি। তবে শিগগিরই শুটিং শুরু হচ্ছে আর এটাই হতে যাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ।’

সিরিজে স্বামীকে নিয়ে সংগ্রামী এক সরকারি নারী কর্মচারীর চরিত্রে দেখা যাবে জয়াকে। প্রায় দশ বছর ধরে যিনি একই পদে কাজ করে যাচ্ছেন। অফিসের স্টোররুমে একদিন একবাক্স টাকা পড়ে থাকতে দেখে থমকে যান তিনি। ঘটনায় তিনি দ্বিধায় পড়ে যান এবং লোভে পড়ে যান।

গত কয়েক বছর ধরে, জয়াকে বাংলাদেশের তুলনায় ভারতীয় সিনেমায় বেশি দেখা গেছে। অনেকেই মনে করেন, তিনি তার নিজের দেশের চেয়ে ভারতেই বেশি সময় ব্যয় করেন। সে প্রসঙ্গে অবশ্য অভিনেত্রী খোলাসা করেছেন। তিনি বলেছেন, কাজের জন্য যতটা সময় প্রয়োজন, ততদিনই তিনি ভারতে থাকেন। কাজ শেষে দ্রুত বাংলাদেশে ফিরে আসেন।

সে প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জয়া বলেন, ‘আমি মূলত শুটিংয়ের জন্য কলকাতায় যাই, যেমন অভিনয়শিল্পীরা আউটডোর শুটে যায়, সেরকম। আমার কলকাতায় কাজ থাকলে যাই, এবং একবার কাজ শেষ হলে আমি ঢাকায় ফিরে যাই। কিন্তু লোকে ভাবে, আমি বেশিরভাগ সময় সেখানেই থাকি। কিছু দিন আগে আমি সীতাকুণ্ডে শুটিং করছিলাম, তবুও লোকে ধরে নিয়েছিল আমি ভারতে আছি। অথচ সীতাকুণ্ডেই আমার সর্বশেষ শুটিং হয়।’

চলতি মাসের শুরুতে, জয়া আহসান ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার অনুষ্ঠানে জামদানি শাড়ি পরে হাজির হয়েছিলেন। তা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এ বিষয়ে অনুসারীদের মিশ্র প্রতিক্রিয়া স্পর্শ করেছিল জয়াকেও। তিনি পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, তিনি ফিউশন ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য জামদানিকে তুলে ধরতে চেয়েছিলেন।

জয়া বলেন, ‘ওই অনুষ্ঠানে সবাই আমার পোশাকের প্রশংসা করেছে। ছবিগুলো প্রকাশিত হওয়ার পরে, আমি বিভিন্ন মতামত লক্ষ্য করেছি। কিছু লোক পছন্দ করেছে, আবার কেউ কেউ করেনি। কেউ কেউ বলেছেন যে, আমি ভয়ঙ্কর কিছু করে ফেলেছি। এসব মন্তব্যে আমি কিছু মনে করিনি। আমি জামদানি নিয়ে আরও ফিউশন করার পরিকল্পনা করছি এবং অন্যদেরও সেটা করতে উৎসাহিত করব।’

জয়া আরও বলেন, ‘আমরা যত বেশি পরীক্ষা-নিরীক্ষা করি, ততই আমাদের ঐতিহ্য পৃথিবীর মানুষের কাছে পৌঁছাবে। আমরা ঐতিহ্যকে বাক্সে আটকে রাখতে পারি না। আমরা যদি তা করি, তাহলে শেষ পর্যন্ত এসব আর থাকবে না।’

বাংলাদেশ ও ভারত দুই দেশেই মুক্তির অপেক্ষায় রয়েছে জয়ার বেশ কয়েকটি ছবি। শিগগিরই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ছবি ‘ওসিডি’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০