বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ জানুয়ারি ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুপার ওভারে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। যেখানে প্রথম দুই ম্যাচ টানা হেরে বাজে শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপরই ঘুরে দাঁড়ায় তারা। শেষ দুই ম্যাচ জিতে সিরিজ ড্র করে। এবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও টানা জয় পেল জুনিয়র টাইগ্রেসরা।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সুপার ওভারে হারিয়েছে বাংলাদেশ। গত আসরের রানার্সআপকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা।

কুয়ালালামপুরে টস জিতে আগে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করে ইংল্যান্ড। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রানে থামে বাংলাদেশ। ফলে খেলা গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশ। যেখানে বড় অবদান সাদিয়া আক্তারের। তিনি ৩ বলে অপরাজিত ৮ রানের ইনিংস খেলেন। যেখানে একটি ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। ইংল্যান্ডের হয়ে বল হাতে ছিলেন বাঁহাতি স্পিনার কোর্টিন কোলম্যান।

সুপার ওভারে ১২ রানের লক্ষ্যমাত্রা পেরোতে পারেনি ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই সময়ে হাবিবা আক্তারের ওপর ভরসা রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন এই পেসার। হাবিবার প্রথম ৫ বল থেকে ইংলিশ মেয়েরা সংগ্রহ করে ৯ রান। ফলে শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪ রান। তবে ২ রানের বেশি নিতে পারেননি প্রিশা তানাওয়ালা।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী জাতীয় দল এর আগে ইংল্যান্ডের মেয়েদের হারাতে পারেননি। অনূর্ধ্ব ১৯ দল এর আগে তাদের বিপক্ষে খেলেওনি। তাই বয়সভিত্তিক ও জাতীয় দল সবমিলিয়ে এবারই প্রথম ইংলিশ নারীদের হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরের পর্দা উঠবে আগামী ১৮ জানুয়ারি। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। ‘ডি’ গ্রুপ থেকে লড়ছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!