বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৮ জানুয়ারি ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৩৩ টাকায় শাকিব খানের ‘দরদ’

বিনোদন ডেস্ক: ঢালিউড তারকা শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দরদ’ মুখ থুবড়ে পড়েছিল সিনেমা হলে। সর্বভারতীয় সিনেমা হিসেবে প্রচারণা চালানো ছবিটি মুক্তি পায়নি ভারতে। এমনকি পাকিস্তানে চালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সেটি। অবশেষে ৩৩ টাকায় ঘরে বসে ছবিটি দেখার সুযোগ করে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।

গতকাল বৃহস্পতিবার ছবিটি অবমুক্ত হয়েছে আইস্ক্রিনে। আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে জানিয়েছে, দুলু মিয়াকে কি শেষ পর্যন্ত আইস্ক্রিনে খুঁজে পাওয়া যাবে? ছবিটি দেখতে আইস্ক্রিনে খরচ করতে হবে মাত্র ৩৩ টাকা।

গত বছরের ১৫ নভেম্বর মুক্তি পায় ঢালিউডের শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত ‘দরদ’। সিনেমার গল্পে একের পর এক প্রভাবশালী ব্যক্তিকে খুন হতে দেখা যায়। সবার সন্দেহ হয় দুলু মিয়া নামের এক আটোরিকশা চালককে। দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। প্রেমের গল্পের আবরণে সিনেমাটি মূলত এক সাইকোথ্রিলার। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

অনন্য মামুন দাবি করেন ‘দরদ’ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান বা সর্বভারতীয় সিনেমা। কিন্তু সিনেমাটি এখনও ভারতে মুক্তি পায়নি। তার আগেই ওটিটি প্ল্যটফর্মে মুক্তি পেল। এরই মধ্যে ছবির নায়ক শাকিব খান তার নতুন সিনেমার শুটিং শেষ করেছেন। ‘বরবাদ’ নামে ওই ছবি আসছে পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের মাইকে ঘোষণায় ৭ গরু রেখে পালালো চোরেরা

বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি, ডি পলের গোল উৎসর্গ

রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

গভীর সমুদ্রবন্দর পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী

সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন

ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১০

ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে রশিদের ৬ উইকেটের ‘হ্যাটট্রিক’

১১

শিশু রায়য়ানের পাশে দাড়ালেন আলফা, অন্যদেরও এগিয়ে আসার আহবান

১২

প্লাস্টিকের পানির ট্যাংক বিতরণ, কতটা টেকসই সমাধান? || এস এম জান্নাতুল নাঈম

১৩

বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সরদার নুরুল আমিন

১৪

ঈশ্বরীপুরে ৫০ হাজার দেশীয় বীজ রোপণ

১৫

গ্রাম্য চিকিৎসকের চেম্বারে পাইলসের অপারেশনের প্রস্তুতি, ইনজেকশনের পর রোগীর মৃত্যু

১৬

লিওনেল মেসির বাবা আর নেই

১৭

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৮

‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন—এভাবে সম্পর্ক হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’, দুই প্রাক্তন স্বামীকে নিয়ে শ্বেতা

২০
error: Content is protected !!