বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ জানুয়ারি ২০২৫, ২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরীমণির জামিনদার শেখ সাদী, চলছে প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক: ‘মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর’ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় সোমবার (২৭ জানুয়ারি) সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে এক হাজার টাকা মুচলেকায় ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মোহাম্মদ জুনায়েদ তা মঞ্জুর করেন।

এদিন আদালতে শুরু থেকেই পরীর পাশে ছিলেন তরুণ সংগীতশিল্পী ও মডেল শেখ সাদী। আদালতের জামিন আদেশের পর পরীমণির জামিননামা লেখা হয়। সেই জামিননামায় স্বাক্ষরকৃত দুজন জামিনদার হলেন অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত এবং সাদী।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়াতে থাকে। এও গুঞ্জন ওঠে পরীমণির সঙ্গে প্রেম করছেন এই গায়ক! যদিও এর কোনো সত্যতা মেলেনি।

এ নিয়ে সাদী গণমাধ্যমে বলেন, ‘পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। ওর সাথে আমার পারিবারিক সম্পর্ক। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যায়। তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই। লোকে না জেনে না বুঝে আমাদের নিয়ে গুজব ছড়াচ্ছে।’

জামিনদার হওয়া প্রসঙ্গে সাদী ব্যাখ্যা দিয়ে বলেন, ‘পরীমণি আমার সহকর্মী। তার গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে দুশ্চিন্তায় পড়ে যাই। তখন তার সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করবেন। এরপর নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গেছি। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন। আরেকজন জামিনদার আমি হয়েছি।’

এদিকে পরীমণির ফেসবুক পেজে দেখা যায়, ২৩ জানুয়ারি শেখ সাদীর একটি ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে পরীমণি লিখেছেন, ‘You are the most talented person I have ever met! …পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো…।’ এ ছাড়া ১৩ জানুয়ারি পরীমণির ফেসবুক পেজে শেখ সাদীর আরও ভিডিও প্রকাশ পেয়েছে। একই দিন শেখ সাদীর আরও একটি ভিডিও পরীমণির ফেসবুক পেজে প্রকাশ পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

২

একই জায়গায় আটকে থাকতে চাই না

৩

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৪

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৫

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৬

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৮

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৯

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১০

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১১

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১২

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৩

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৪

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৬

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৭

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৮

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৯

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

২০