বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একসঙ্গে আসছেন দুই প্রজন্মের চার তারকা

বিনোদন ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত দুই জীবন্ত কিংবদন্তী অভিনয়শিল্পী আবুল হায়াত ও দিলারা জামান। তারা একসঙ্গে বহু নাটকে ও বিজ্ঞাপনে কাজ করেছেন। এখনো দেশের বিভিন্ন টিভি চ্যানেলে তাদের অভিনীত নাটক উপভোগ করেন দর্শক। চলতি বছরের প্রথম মাসে আবারও তারা একসঙ্গে কাজ করলেন।

তাদের দেখা যাবে একটি পণ্যের বিজ্ঞাপনে। তাদের সঙ্গে এতে আরও রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই তারকা ইমন ও শখ। সায়মন তারিকের গল্প ভাবনায় এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন দুটি ভিন্ন প্রজন্মের চার তারকা।

গত ৩০ জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন’(বিএফডিসি)-এর একটি ফ্লোরে সেট ফেলে বিজ্ঞাপনটি নির্মাণ করেন সায়মন তারিক। বিজ্ঞাপনটির সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন ইবাদ আলীম।

চিত্রনায়ক ইমন বলেন, ‌‘এই বিজ্ঞাপনে কাজ করে খুব মজা পেয়েছি। আমার ভিষণ দুজন প্রিয় মানুষ ও শিল্পী আবুল হায়াত এবং দিলারা জামান আপার সঙ্গে কাজের সুযোগ মানেই তো আনন্দ। আমরা একটি পরিবারের গল্পে কাজ করেছি। আমার বাবা-মায়ের ভূমিকায় আছেন আবুল হায়াত ও দিলারা জামান। স্ত্রীর চরিত্রে শখ। বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে বলে প্রত্যাশা করছি।’

দিলারা জামান বলেন, ‘গল্প নির্ভর বিজ্ঞাপন এটি। এ ধরনের কাজ করতে ভালো লাগে। সঙ্গে যারা ছিলেন তাদের সবার সঙ্গে আগেও কাজ হয়েছে। শুটিংয়ের পরিবেশটা তাই ঘরোয়া আমেজের ছিল।’

নির্মাতা সাইমন তারিক জানান, শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১০

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১১

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৩

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৪

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

১৬

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১৭

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১৮

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৯

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

২০