বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | আগের ম্যাচে সাড়ে তিনশোর বেশি তাড়া করে ম্যাচ জিতেছিল পাকিস্তান। কিন্তু এই ম্যাচে তারা করতে পারেনি আড়াইশো রানও।

নিউজিল্যান্ডের ব্যাটাররাও অবশ্য লড়েছিলেন। তবে ঠিকই জয় তুলে নিয়েছেন।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে গতকাল ৫ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। করাচির জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের তিন বল আগে সবগুলো উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। যা তাড়ায় নেমে ২৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় নিউজিল্যান্ড।

আগে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা অবশ্য ভালো হয়নি। ফখর জামান ১০ ও বাবর আজম ২৯ রানে উইকেট হারান। তিনে নামা সাউদ শাকিল করেন স্রেফ ৮ রান। চতুর্থ উইকেটে জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও আঘা সালমান। কিন্তু গত ম্যাচের সেই ছন্দ ধরে রাখতে পারেননি। ১২০ বলে তাদের ৮৮ রানের জুটিটি ভাঙেন উইলিয়াম ও’রোকে। ৭৬ বলে ৪৬ রান করে ফেরেন রিজওয়ান।

কিছুক্ষণ পর উইকেট হারান সালমানও। তার ব্যাট থেকে আসে ৪৫ রান। এরপর তাইয়াব তাহির এসে ৩৩ বলে ৩৮ রান করে উইকেট বিলিয়ে দেন। বাকিদের কেউ লড়তে পারেননি ঠিকঠাক। শেষদিকে ফাহিম আশরাফ ২২ ও নাসিম শাহ ১৯ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন উইলিয়াম। দুটি করে উইকেট পান মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার।

রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারে নাসিম শাহর এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন কিউই ওপেনার উইল ইয়ং (৫)। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। তবে আগা সালমান এসে ভাঙেন এই জুটি। ৪৯ বলে ৩৪ রান করে ফেরেন উইলিয়ামসন। কনওয়ে এগোচ্ছিলেন ফিফটির দিকে। কিন্তু দুই রানের আক্ষেপ নিয়ে ফেরেন সাজঘরে।

চতুর্থ উইকেটে জুটি গড়েন ড্যারিল মিচেল ও টম ল্যাথাম। তাদের ৮৮ বলে ৮৭ রানের জুটি গড়ে দেয় জয়ের ভিত। দুজনেই পান পঞ্চাশের দেখা। তবে মিচেলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আবরার। ৫৮ বলে ৫৭ রান করে কিউই ব্যাটার। কিছুক্ষণ পর ফেরেন লাথামও। যাওয়ার আগে খেলে যান ৬৪ বলে ৫৬ রানের ইনিংস। বাকি কাজটা শেষ করেন গ্লেন ফিলিপস। ১৭ বলে ২০ রানে অপরাজিত থাকেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

২

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

৩

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৪

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৫

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৬

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৭

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৮

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৯

একই জায়গায় আটকে থাকতে চাই না

১০

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১১

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১২

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১৩

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৫

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৬

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৭

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৮

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৯

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

২০