বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিকির সিনেমায় মুগ্ধ ক্যাটরিনা, বললেন— শেষ ৪০ মিনিট বাকরুদ্ধ করবে!

বিনোদন ডেস্ক: গত ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’। সিনেমাটি শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে নির্মিত।

পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন, ম্যাডক ফিল্মসের ব্যানারে। ছবির বাজেট ১৩০ কোটি টাকা।

‘ছাভা’র প্রি-প্রোডাকশনের কাজ ২০২৩ সালের এপ্রিল মাসে শুরু হয়। তবে ছবিটি মুক্তির পরে কেউ প্রশংসা করছেন, কেউ আবার মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন। অনেকেরই কৌতূহল ছিল— ক্যাটরিনার চোখে কেমন লাগলো স্বামী ভিকির অভিনয়?

প্রথম থেকেই ‘ছাবা’-কে সমর্থন করেছেন ক্যাটরিনা। কিছুদিন আগেই ছবির পোস্টার শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার সিনেমা দেখে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি। শুধু ভিকির প্রশংসাতেই সীমাবদ্ধ থাকেননি, প্রশংসা করেছেন পুরো টিমেরও।

ক্যাটরিনা লিখেছেন, ‘এই সিনেমা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে আমাদের সামনে তুলে ধরে। ছত্রপতির চরিত্রটি যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। পরিচালক লক্ষ্মণ উতেকর ইতিহাসের কঠিন অধ্যায়কে অত্যন্ত দক্ষতার সঙ্গে রূপ দিয়েছেন। সিনেমার শেষ ৪০ মিনিট আপনাকে বাকরুদ্ধ করে দেবে! আমি একবার দেখেছি, আবার দেখতে চাই।’

কিন্তু ভিকির অভিনয় কেমন লেগেছে ক্যাটরিনার? ইনস্টাগ্রামে স্বামীকে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন, ‘তুমি যখন পর্দায় এসেছো, আমি মুগ্ধ হয়ে শুধুই তোমাকে দেখেছি। তোমার অভিনয় অসাধারণ! আমি তোমার প্রতিভা ও কাজ নিয়ে গর্বিত।’

এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ‘ছাবা’ ক্যাটরিনার মন জয় করেছে, আর ভিকির পারফরম্যান্সে তিনি মুগ্ধ!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০