বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্লাস্টিক দূষণ রোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ

কয়রা (খুলনা) প্রতিনিধি: প্লাস্টিক ও পলিথিন আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে। আমাদের শিশুদের মধ্যে এই সচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে তারা ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে অভ্যস্ত হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে খুলনার কয়রা বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর দি সুন্দরবন আয়োজিত উদ্বুদ্ধকরণ সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের প্রতি এই আহবান জানান।

বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবনের সদস্য রাসেল আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আব্দুল মালেক, কয়রা উপজেলা প্রসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বড়বাড়ী মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী আবুল বাশার, সহকারী শিক্ষক দিপক কুমার মিস্ত্রী, হেনা রানী সরকার, ইয়ুথ ফর দি সুন্দরবনের সদস্য নিরপদ মুন্ডা, আমিরুল ইসলাম, সাথী আক্তার, মুসলিমা খাতুন, সুব্রত মুন্ডা, সঞ্জয় বাইন, সবুজ, প্রমুখ।

কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আব্দুল মালেক বলেন, প্লাস্টিক পণ্যের ব্যবহার রোধে আমাদের প্রতিটি পদক্ষেপ জরুরি। আজকের ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতের নেতৃবৃন্দ। তাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পারলে তারা নিজ নিজ পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এগুলোর ব্যবহার কমালে আমরা শুধু প্রকৃতিকে রক্ষা করবো না, একই সঙ্গে আমাদের আগামী প্রজন্মের জন্য একটি ভালো পরিবেশ রেখে যেতে পারবো।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!